Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF Download

    প্রশ্ন ১। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? [ঢা. বো. ১৯]

    উত্তর : রবার্ট ক্লাইভ উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন ।

    প্রশ্ন ২। সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কী? [ঢা. বো, ১৯; ব. বো. ১৭, ১৬, মি. ১৭; উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]

    উত্তর : সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম মোহাম্মদি বেগ।

    প্রশ্ন ৩। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? [রা. বো. ১৯]

    উত্তর : উমিচাদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে।

    প্রশ্ন ৪। “চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র।” – উক্তিটি কার? [রা. বো. ১৯]

    উত্তর : “চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র”- উক্তিটি রায়দুর্লভের।

    প্রশ্ন ৫। সিরাজের কোন সেনাপতি যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করে? [ব. বো. ১৯]

    উত্তর : সিরাজের সেনাপতি মিরমদান যুদ্ধে প্রথম মৃত্যুবরণ করেন।

    প্রশ্ন ৬। ঐতিহাসিক পলাশি কোন নদীর তীরে অবস্থিত? [য. বো. ১৯]

    উত্তর : ঐতিহাসিক পলাশি গঙ্গা নদীর তীরে অবস্থিত।

    প্রশ্ন ৭। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে শেষ সংলাপ কার? [কু. বো. ১৯; রা. বো. ১৭]

    উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকে শেষ সংলাপ মোহাম্মদি বেগের।

    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর

    প্রশ্ন ৮। নবাবের গোলন্দাজ বাহিনী কোন খাল পেরিয়ে ছুটে আসছে? [কু. বো. ১৯]

    উত্তর : নবাবের গোলন্দাজ বাহিনি শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে ছুটে আসছে।

    প্রশ্ন ৯। নবাব সিরাজউদ্দৌলা কোথায় বন্দি হন? [চ. বো. ১৯]

    উত্তর : নবাব সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হন।

    প্রশ্ন ১০। “আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”- উক্তিটি কার? [চ. বো. ১৯; সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]

    উত্তর : “আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”— উক্তিটি মিরজাফরের।

    প্রশ্ন ১১। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কের দৃশ্য সংখ্যা কত? [সি. বো. ১৯]

    উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকের তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা ৪টি।

    প্রশ্ন ১২। সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কী? [ঢা. বো. ১৯]

    উত্তর : সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম লুৎফুন্নেসা।

    প্রশ্ন ১৩। ‘ভিক্টরি অর ডেথ, ভিক্টরি অর ডেথ’ – উক্তিটি কাদের প্রতি করা হয়েছিল? [ব. বো. ১৯; শেরপুর সরকারি কলেজ]

    উত্তর : “ভিক্টরি আর ডেথ, ভিক্টরি অর ডেথ’- উক্তিটি ব্রিটিশ সৈনিকদের প্রতি করা হয়েছিল।

    প্রশ্ন ১৭। কার নির্দেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়? [ঢা. বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দিবো, ১৮]

    উত্তর : ক্লাইভের ষড়যন্ত্রে বিশ্বাসঘাতক মিরজাফরের পুত্র মিরনের নির্দেশে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়।

    প্রশ্ন ১৮। ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নেয়? [রা. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮]

    উত্তর : ইংরেজরা পরাজিত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয় ।

    প্রশ্ন ১৯। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ কার? [রা. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. রো, ‘১৮]

    উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম সংলাপ ক্লেটনের।

    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর pdf download

    প্রশ্ন ২০। সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন? [ঢা বো. ১৭]

    উত্তর : সিরাজউদ্দৌলা মানিকচাঁদকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন ।

    প্রশ্ন ২১। ‘ক্লাইভের গাধা’ কে? [রা. বো. ১৭]

    উত্তর : ‘ক্লাইভের গাধা’ বলা হতো মিরজাফরকে।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

    প্রশ্ন ২২। ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কতটি অঙ্ক রয়েছে? [য. বো. ১৭; ব. বো, ‘১৭; চ. বো. ১৬]

    উত্তর : ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ৪টি অঙ্ক রয়েছে।

    প্রশ্ন ২৩। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? [কু. বো. ১৭]

    উত্তর : মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সিকান্দার আবু জাফর ‘সাপ্তাহিক অভিযান’ পত্রিকা সম্পাদনা করেন।

    প্রশ্ন ২৪। নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র কে ছিলেন? [চ. বো. ১৭]

    উত্তর : নবাব আলিবর্দি খাঁর প্রিয়পাত্র ছিলেন নবাব সিরাজউদ্দৌলা ।

    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর

    প্রশ্ন ২৫। মোহনলালের তথ্যমতে, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা কত? [সি. বো. ১৭]

    উত্তর : মোহনলালের তথ্যমতে, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সৈন্য সংখ্যা ৫০ হাজারের বেশি।

    প্রশ্ন ২৬। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম কী? [সি. বো. ১৭]

    উত্তর : নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম ‘সিরাজউদ্দৌলা শাহকুলি খা মির্জা মুহম্মদ হায়বতজঙ্গ বাহাদুর’।

    প্রশ্ন ২৭। “আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত”- উক্তিটি কার? [দি বো, ‘১৭]

    উত্তর : “আত্মসমর্পণ করাই এখন যুক্তিসংগত”- উক্তিটি হলওয়েলের ।

    প্রশ্ন ২৮। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? [কু. বো. ১৬]

    উত্তর : পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়।

    প্রশ্ন ২৯। সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম কী? [য. বো. ১৬; সি. বো, ‘১৬]

    উত্তর : সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম মুহম্মদ ইরিচ খাঁ।

    প্রশ্ন ৩০। ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ১ম অঙ্কের ২য় দৃশ্য কত তারিখের ঘটনা? [নটর ডেম কলেজ, ঢাকা]

    উত্তর : সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য হচ্ছে ১৭৫৬ সালের তেসরা জুলাই তারিখের ঘটনা।

    প্রশ্ন ৩১। রবার্ট ক্লাইভ কাকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন? [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]

    উত্তর : রবার্ট ক্লাইড উমিচাঁদকে সেরা বিশ্বাসঘাতক বলেছেন ।

    প্রশ্ন ৩২। উমিচাঁদ কোন ধর্মের লোক ছিলেন? [মাইলস্টোন কলেজ, ঢাকা]

    উত্তর : উমিচাঁদ শিখ ধর্মের লোক ছিলেন।

    প্রশ্ন ৩৩। হলওয়েল কে? [মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ; ফেনী গার্লস ক্যাডেট কলেজ]

    উত্তর : হলওয়েল হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘুষখোর ডাক্তার ।

    প্রশ্ন ৩৪। সিরাজউদ্দৌলার সেনাপতি কে ছিল? [ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট; সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর]

    উত্তর : সিরাজউদ্দৌলার সেনাপতি মিরজাফর ।

    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর pdf

    প্রশ্ন ৩৫। ‘আমি দওলতের পূজারি’- উক্তিটি কার? [বি এ এফ শাহীন কলেজ, চট্টগ্রাম]

    উত্তর : ‘আমি দওলতের পূজারি’ – উক্তিটি উমিচাঁদ।

    প্রশ্ন ৩৬। দুর্গের ভিতরে কাদের অবস্থা শোচনীয় ছিল? [মৌলভীবাজার সরকারি ঢাকা কমার্স কলেজ]

    উত্তর : দুর্গের ভেতরে ইংরেজদের অবস্থা শোচনীয়।

    প্রশ্ন ৩৭। ‘কামিয়াবি’ শব্দের অর্থ কী? [সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া]

    উত্তর : ‘কামিয়াবি’ শব্দের অর্থ সফলতা।

    প্রশ্ন ৩৮। নবাব সিরাজউদ্দৌলার নানার নাম কী? [বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা; বৃন্দাবন সরকারি কলেজ, কলেজ, হবিগঞ্জ]

    উত্তর : নবাব সিরাজউদ্দৌলার নানার নাম আলিবর্দি খাঁ।

    প্রশ্ন ৪০। তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে প্রথমে কে শপথ করেছিলেন? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]

    উত্তর : তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে প্রথমে রাজবল্লভ শপথ করেছিলেন।

    প্রশ্ন ৪১। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে? [উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা]

    উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে।

    প্রশ্ন ৪২। কে ক্ষুদ্র শক্তিধর? [সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, গাজীপুর]

    উত্তর : রায়দুর্লভ ক্ষুদ্র শক্তিধর।

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর PDF Download

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    সেই অস্ত্র
    এইচএসসি সেই অস্ত্র কবিতার গুরুত্বপূর্ণ নোট PDF Download | সৃজনশীল প্রশ্ন উত্তর
    এইচএসসি মহাজাগতিক কিউরেটর গল্প
    এইচএসসি মহাজাগতিক কিউরেটর গল্পের নোট ২০২৪ | মূলভাব ও গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন | PDF Download
    সিরাজউদ্দৌলা নাটকের অনুধাবন প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা নাটকের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    আঠারো বছর বয়স কবিতার MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার MCQ PDF Download
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    Why Mobile Holiday Homes Are Becoming a Smart Choice for Modern Living

    Peter Orszag Hair: What’s Really Behind the Speculation

    SN Dey Mathematics Class 11 Trigonometry Solutions: Complete Chapter Guide

    WSG Meaning: What It Really Means & How to Use It

    GNG Meaning: What It Really Means in Texting

    Sup Meaning in Chat: What It Really Means and How to Reply

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.