Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
    • Job Study
    EduQuest24EduQuest24
    Home » এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    EduQuest24By EduQuest24December 1, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন ও উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF।।

    আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন ও উত্তর

    ০১। “তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? [সি.বো.’২৩; য.বো.’২২]

    উত্তর: এখানে বাংলার মানুষের ওপর হাজার বছরের অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে।

    আমাদের প্রিয় জন্মভূমি বাংলা শত শত বছর ধরে বিদেশি শাসনের অধীনে ছিল। এই পরাধীনতার কারণে আমাদের পূর্ব পুরুষদের সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন। সেই অত্যাচারের আঘাত যে এখনও তাজা রয়েছে – তা বোঝাতেই রক্তজবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। আঘাত রয়েছে পিঠে অর্থাৎ, শত্রুরা ভীরু কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে কিংবা বন্দি ক্রীতদাসের ওপর ঝাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের বীরোচিত সাহস দেখায় নি।

    ০২। “ভালোবাসা দিলে মা মরে যায়”-বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? [সি. বো. ‘২২]

    উত্তর: উক্তিটি দ্বারা মূলত মা, পরিবারকে ছাপিয়ে দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসাকেই বোঝানো হয়েছে। মুক্তি বা স্বাধীনতার জন্য কখনো কখনো আত্মোৎসর্গ অনিবার্য হয়ে ওঠে। দেশমাতৃকার মুক্তির জন্য অনেক সময় আপন মা- কে ছেড়ে যেতে হয়। কিন্তু দেশপ্রেমিকের চেতনায় দেশই তখন মাতৃরূপে ফিরে আসে। জন্মদাত্রী মায়ের আবেদন তখন তুচ্ছ হয়ে যায়।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন

    ০৩। ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর। [ব.বো.’২২]

    উত্তর: কবিতায় বিচলিত স্নেহ কথাটি দ্বারা আপনজনের উৎকণ্ঠার কথা বোঝানো হয়েছে।

    প্রিয়জনের যেকোনো বিপদে তার আপনজনেরা শঙ্কিত হন। কবিতাটিতেও মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের স্বজনদের উদ্বিগ্নতার কথা বলা হয়েছে। মুক্তিকামী মানুষের প্রতি কবির অপত্যস্নেহ ও উৎকণ্ঠা যেন আজও তাঁকে আবেগতাড়িত করে। ভালোবাসা আর শঙ্কা যেন একসাথে মিশে যায়। ‘বিচলিত স্নেহ’ কথাটি দ্বারা তাই মুক্তির আশায় সংগ্রামশীল মানুষের প্রতি তাদের আপনজনদের স্নেহ ও উৎকণ্ঠার এ মিশ্র অনুভূতিকেই প্রকাশ করা হয়েছে।

    ০৪। “তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল” বুঝিয়ে লেখ। [ঢা.বো., সি.বো, য.বো., দি.বো.’১৮]

    নিজে চেষ্টা করো।

    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF Download

    Download Lecture Sheet
    আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবন প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি অনুধাবনমূলক প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply

    Latest Update

    কওমি মাদ্রাসার ক্লাসের নাম সমূহ দেখে নিন ২০২৬ 

    February 1, 2026

    গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৬: বিস্তারিত তথ্য ও গাইডলাইন

    January 21, 2026

    What Hizzaboloufazic Found In: Internet’s Most Mysterious Word

    January 21, 2026

    এনটিআরসিএ ৭ম নিয়োগ বিজ্ঞপ্তির ৬৭২০৮ শূন্যপদে আবেদন শুরু হয়েছে

    January 12, 2026

    Zoro bumi22.com: Meaning, Trends & Online Streaming Insights

    January 10, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.