Close Menu
    Facebook X (Twitter) Instagram
    • Home Old 2
    • Blog
    Facebook X (Twitter) Instagram YouTube
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    এইচএসসি বাংলা নোট

    এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    EduQuest24By EduQuest24December 2, 2024No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Telegram Tumblr Email
    প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email
    Advertisements

    এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF।।

    প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF

    ০১। কবি দীঘল রজনী জেগে থাকেন কেন? [রা.বো., ম. বো.’২৩]

    উত্তর: কবি দীঘল রজনী জেগে থাকেন যে তার ঘুম হরণ করেছে তার জন্য।

    ‘প্রতিদান’ কবিতার মূল বক্তব্যই হল ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা। ঘুম হরণ করা এখানে প্রতীকী অর্থে অন্যের অনিষ্ট সাধনের বিষয়টিকে ইঙ্গিত করে। কিন্তু কবি তার প্রতিদানে তার জন্য দীঘল রজনী জেগে থাকেন। সুন্দর, বাসযোগ্য পৃথিবী স্থাপন করতে চান বলে। প্রতিশোধ নেয়ার মানসিকতা কবির মাঝে অনুপস্থিত।

    Advertisements

    ০২। যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কেন? [কু.বো.’২৩]

    উত্তর: যে কবির ঘর ভেঙেছে, কবি তার ঘর বাঁধতে চান কারণ ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে তিনি অন্যের উপকার করতে চান । সমাজ সংসারে সবাই বিভেদ-হিংসা হানাহানিতে বিশ্বাসী। এর মধ্যেও কবির কণ্ঠে প্রতিহিংসার বদলে পরার্থপরতার বাণী ধ্বনিত হয়। তাই যে তার ঘর ভেঙেছে কবি তার ঘর বেঁধে দিয়ে তাকে সাহায্য করতে চান।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে অনুধাবনমূলক প্রশ্ন 
    • এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ অনুধাবনমূলক প্রশ্ন

    ০৩। প্রতিদান’ কবিতায় কবির কণ্ঠে কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? ব্যাখ্যা কর। [য.বো.’২৩]

    উত্তর: ‘প্রতিদান’ কবিতায় কবির কণ্ঠে প্রতিশোধ- প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। আমাদের সমাজে সবাই একে অপরের প্রতি প্রতিহিংসা- পরায়ণ হয়ে পড়ে যে কোনো ঘটনায়। ক্ষমা করবার মনোভাব অনেকাংশেই কম। বিভেদ, হিংসা হানাহানিতে সমাজ পরিপূর্ণ। তাই কবির আশা সকলেই এই প্রতিশোধ প্রতিহিংসার বলয় থেকে বেরিয়ে এসে সম্প্রীতির সৃষ্টি করবে।

    ০৪। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর ব্যাখ্যা কর। [ম.বো.’২২]

    উত্তর: ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর’ –বলতে বুঝানো হয়েছে কবি কাঁটার আঘাত পেলেও এর বিনিময়ে ফুল দান করতে চান ।

    কারণ প্রতিশোধ কখনো পৃথিবীকে সুন্দর করে তুলতে পারেনা বলে কবি বিশ্বাস করেন। তাই অনিষ্টকারীকে কেবল ক্ষমা করে নয়, বরং তার উপকার সাধনের মাধ্যমে কবি এই পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন।

    এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    Download Lecture Sheet
    প্রতিদান কবিতার অনুধাবন প্রশ্ন প্রতিদান কবিতার অনুধাবন প্রশ্ন pdf প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    EduQuest24
    • Website

    Related Posts

    বাংলা ২য় পত্র রচনার পয়েন্ট (রচনা সমগ্র) PDF

    April 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধপ্রয়োগ (PDF)

    March 12, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি

    March 11, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাক্যতত্ত্ব (বাক্য রূপান্তর) ২০২৫ PDF

    March 10, 2025

    এইচএসসি বাংলা ২য় পত্র বাংলা বানানের নিয়ম ২০২৫ (PDF)

    March 9, 2025

    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)

    February 22, 2025
    Leave A Reply Cancel Reply



    Latest Update

    Aboutlines Org: Complete Guide to the Popular Resource Directory

    March 10, 2026

    What Does The Green Dot Mean On Snapchat: A Simple Guide

    March 3, 2026

    Chalant Meaning: Definition, Origin & Modern Usage

    February 28, 2026

    How to Select 3–5 Football Matches for Parlays in the 2024/2025 Season

    February 27, 2026

     The EducationTrove com: Mastering Digital Learning with the Platform

    February 21, 2026
    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান
    © 2026 Eduquest24
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.