Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
    মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন

    এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন PDF Download

    এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

    প্রশ্ন ১। জোড়াতালি দিয়ে কী করা যায় না? [পটুয়াখালী সরকারি কলেজ]

    উত্তর : জোড়াতালি দিয়ে কোন সমস্যার সমাধান করা যায় না।

    প্রশ্ন ২। আমাদের দৃষ্টিভঙ্গিকে কী করতে হবে? [ঝালকাঠি সরকারি কলেজ]

    উত্তর : আমাদের দৃষ্টিভঙ্গিকে পালটাতে হবে।

    প্রশ্ন ৩। আবুল ফজল কত বছর কলেজে অধ্যাপনা করেছেন? [শেরপুর সরকারি কলেজ

    উত্তর : আবুল ফজল প্রায় ত্রিশ বছর কলেজে অধ্যাপনা করেছেন।

    প্রশ্ন ৪। আবুল ফজলের পিতার নাম কী?

    উত্তর : আবুল ফজলের পিতার নাম ফজলুর রহমান।

    প্রশ্ন ৫। আবুল ফজল কোথায় শিক্ষাজীবন অতিবাহিত করেন?

    উত্তর : আবুল ফজল চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষাজীবন অতিবাহিত করেন।

    প্রশ্ন ৬। আবুল ফজল কত সালে মারা যান?

    উত্তর : আবুল ফজল ১৯৮৩ সালে মারা যান।

    প্রশ্ন ৭। কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে?

    উত্তর : মানব-কল্যাণ’ কথাটি।

    প্রশ্ন ৮। একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা সাধারণভাবে কী মনে করে থাকি?

    উত্তর : মানবকল্যাণ ।

    প্রশ্ন ৯। মানুষ যে হাত পেতে গ্রহণ করে, সেটি কোন হাত?

    উত্তর : নিচের হাত।

    প্রশ্ন ১০। অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে কোন দিক থেকে তফাত?

    উত্তর : অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে মনুষ্যত্ব ও মানবমর্যাদার দিক থেকে তফাত।

    প্রশ্ন ১১। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কী?

    উত্তর : রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক।

    মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

    প্রশ্ন ১২। রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কী?

    উত্তর : রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব জাতিকে আত্মমর্যদাসম্পন্ন করে তোলা।

    প্রশ্ন ১৩। মানবকল্যাণের উৎস কিসের মধ্যে নিহিত?

    উত্তর : মানবকল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত।

    প্রশ্ন ১৪। মানব-কল্যাণ’ প্রবন্ধে একদিন এক ব্যক্তি কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল?

    উত্তর : ইসলামের নবির কাছে এক ব্যক্তি ভিক্ষা চাইতে এসেছিল।

    প্রশ্ন ১৫। মানব-কল্যাণ’ প্রবন্ধে উল্লিখিত ইসলামের নবি ভিক্ষুককে কী কিনে দিয়েছিলেন?

    উত্তর : ইসলামের নবি ভিক্ষুককে একখানা কুড়াল কিনে দিয়েছিলেন।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

    প্রশ্ন ১৬। মানবকল্যাণের প্রাথমিক সোপান কী?

    উত্তর : মানবিক বৃত্তি বিকাশের যথাযথ ক্ষেত্র রচনা করা।

    প্রশ্ন ১৭। মানবকল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার?

    উত্তর : মানবকল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের।

    প্রশ্ন ১৮। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে?

    উত্তর : মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় পরিবার থেকে।

    প্রশ্ন ১৯। প্রত্যেক মানুষ কিসের সঙ্গে সম্পর্কিত?

    উত্তর : প্রত্যেক মানুষ সমাজের সঙ্গে সম্পর্কিত।

    প্রশ্ন ২০। সামগ্রিকভাবে সমাজের ভাল-মন্দের সঙ্গে কোনটি সংযুক্ত?

    উত্তর : মানবকল্যাণ সমাজের ভাল-মন্দের সঙ্গে সংযুক্ত।

    মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    প্রশ্ন ২১। কোন মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না?

    উত্তর : বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না।

    প্রশ্ন ২২। সত্যিকার মানবকল্যাণ কিসের ফসল?

    উত্তর : সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনার ফসল ।

    প্রশ্ন ২৩। কারা মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন?

    উত্তর : বাংলাদেশের মহৎ প্রতিভাবান সবাই ।

    প্রশ্ন ২৪। মহৎ প্রতিভাবানদের উত্তরাধিকারকে আমরা কী করতে পারিনি?

    উত্তর : আমাদের জীবনে প্রয়োগ করতে পারিনি।

    প্রশ্ন ২৫। কারা মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর?

    উত্তর : বিদ্যাপতি, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ, নজরুল প্রমুখ মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর।

    প্রশ্ন ২৬। “তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?” উক্তিটি কার?

    উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

    প্রশ্ন ২৭। আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন?

    উত্তর : আবুল ফজল চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন।

    প্রশ্ন ২৮। আবুল ফজল কত সালে জন্মগ্রহণ করেন?

    উত্তর : আবুল ফজল ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন।

    এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    এইচএসসি রেইনকোট গল্প
    এইচএসসি রেইনকোট গল্প | রেইনকোট গল্পের অনুধাবন প্রশ্ন ও গুরুত্বপূর্ণ নোটস ২০২৪ | PDF Download
    অপরিচিতা গল্পের MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের mcq প্রশ্নের উত্তর pdf download
    বিলাসী গল্পের অনুধাবন প্রশ্ন উত্তর
    এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    এইচএসসি নেকলেস গল্প
    এইচএসসি নেকলেস গল্পের নোট ২০২৫ (PDF)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    8th Class Social Question Paper 2018 SA1 Government: Download Your Essential Answer From Here

    What are Bright Spots on Mobile Screen: Know How to Fix the Issue

    The IAS Full Form: Know the History, Benefits, Challenges and Eligibility

    Stylish Remodeling Company Services Presenting Creative Basement Transformation Ideas for Residential Comfort Enhancement

    VNSGU Net Unveiled: Navigating the Digital Realm of VNSGU

    GST Full Form: Meaning, Types, Benefits and Common Myths

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « May    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.