Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি জীবন ও বৃক্ষ গল্পের নোট ২০২৫ (PDF)
    এইচএসসি জীবন ও বৃক্ষ গল্প

    এইচএসসি জীবন ও বৃক্ষ গল্পের নোট ২০২৫ (PDF)

    এইচএসসি জীবন ও বৃক্ষ গল্পের নোট: মোতাহের হোসেন চৌধুরীর ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধটি ‘সংস্কৃতি কথা’ গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। প্রবন্ধটিতে লেখক বৃক্ষের পরিপূর্ণ বিকাশের সাথে মানব জীবনের তুলনা করেছেন। শুধু বেঁচে থাকাই মানব জীবনের উদ্দেশ্য নয়। অন্যের প্রেমে ও সেবায় নিজেকে বিলিয়ে দেবার মাঝেই জীবনের যেমন পূর্ণতা আসে তেমনি বৃক্ষ ও ফল, ফুলে পরিপূর্ণ হয়ে তার জীবন সার্থক করে তুলে।


    এইচএসসি জীবন ও বৃক্ষ গল্পের নোট

    জীবন ও বৃক্ষ

    মোতাহের হোসেন চৌধুরী

    লেখক পরিচিতি ও এইচএসসি জীবন ও বৃক্ষ গল্পের নোট

    জন্ম পরিচয়:

    ১৯০৩ খ্রিস্টাব্দ, নোয়াখালী কাঞ্চনপুর গ্রাম।

    শিক্ষাজীবন:

    মাধ্যমিক: ইউসুফ হাই স্কুল, কুমিল্লা। আই.এ. ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা। বি.এ. ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা । এম.এ. (বাংলা), ১৯৪৩ খ্রিস্টাব্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    পেশা/কর্মজীবন:

    সহকারী শিক্ষক: ইউসুফ হাই স্কুল, কুমিল্লা। প্রভাষক: ইসলামিয়া কলেজ, কলকাতা (১৯৪৬)। অধ্যাপক: বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ

    মৃত্যবরণ:

    ১৮ সেপ্টেম্বর, ১৯৫৬ খ্রিস্টাব্দ ।

    প্রবন্ধগ্রন্থ:

    ‘সভ্যতা'(ক্লাইভ বেলের ‘সিভিলাইজেশন’ গ্রন্থের অনুবাদ); ‘সুখ’ (বার্ট্রান্ড রাসেলের ‘কংকোয়েস্ট অব হ্যাপিনেস’ গ্রন্থের অনুবাদ)।

    লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি : মোতাহের হোসেন চৌধুরী

    ★ মোতাহের হোসেন চৌধুরী অনুসারী ছিলেন – বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর,ক্লাইভ বেল এদের জীবনাদর্শনের।

    ★ মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ‘শিখা’ (১৯২৭) পত্রিকার পঞ্চম বর্ষে মোতাহের হোসেন চৌধুরীর প্রকাশিত গ্রন্থ – রবীন্দ্রনাথ ও বৈরাগ্যবিলাস।

    ★ মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুর পর প্রকাশিত হয় – সংস্কৃতি কথা (১৯৫৮), সভ্যতা(১৯৬৫), সুখ(১৯৬৮) এ তিনটি গ্রন্থ।

    ★ বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে তার এক বিশিষ্ট সংযোজন – সংস্কৃতি কথা।

    ★ ‘Civilization’ গ্রন্থটি ক্লাইড বেলের লেখা।

    ★ মোতাহের হোসেন চৌধুরীর প্রকাশিত ও অপ্রকাশিত সমস্ত রচনা ‘রচনাবলি’ আকারে প্রকাশ করে বাংলা একাডেমি।

    ★ মননশীল, চিন্তা-উদ্দীপক ও পরিশীলিত গদ্য রচনার ক্ষেত্রে বিশিষ্ট হয়ে আছেন মোতাহের হোসেন চৌধুরী।

    ★ মোতাহের হোসেন মারা যান চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে ।

    ★ তিনি স্মরণীয় হয়ে আছেন ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুক্তবুদ্ধি চর্চা আন্দোলনের জন্য ।

    ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যাবলি : এইচএসসি জীবন ও বৃক্ষ গল্প

    ★ সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়। মানুষকে বড় করে তোলা সমাজের কাজ

    ★ জীবন ও বৃক্ষ গল্প প্রাবন্ধিক মানুষের বিকাশ সাধনের প্রতি গুরুত্ব দিয়েছেন।

    ★ স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদপ্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ ।

    ★ অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা জবরদপ্তিপ্রিয় মানুষের কাজ।

    ★ নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি মানুষদের দেবতা – অহংকার।

    ★ ‘গায়ের জোরে কাজ হাসিলে তৎপর থাকে যে তাকে বলে- জবরদপ্তিপ্রিয়

    ★ স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষের মানবপ্রেমেরর বাণী- আন্তরিকতাশূন্য ও উপলব্ধিহীন।

    ★ ‘স্থূলবুদ্ধি’ শবদের অর্থ- সূক্ষ্ম বিচারবুদ্ধিহীন।

    আরো পড়ুন :

    • এইচএসসি অপরিচিতা গল্পের নোট
    • এইচএসসি আমার পথ গল্পের নোটস
    • এইচএসসি আহ্বান গল্পের নোট
    • এইচএসসি বায়ান্নর দিনগুলো গল্পের নোট

    ★ নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি মানুষের স্থানে আনতে হবে – বড় মানুষ সূক্ষ্মবুদ্ধি উদারহৃদয় গভীরচিত্ত ব্যক্তিদের।

    ★ বড় মানুষদের কাছে জীবনাদর্শের প্রতীক- সজীব বৃক্ষ।

    ★ বৃক্ষের কাজ অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া।

    ★ বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার।

    ★ ফুল ফোটাকে রবীন্দ্রনাথ নদীর গতির সাথে তুলনা করেছেন।

    ★ নদীকে অনেক বাধা ডিঙানোর দুঃখ পেতে হয় ।

    ★ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছেন- বৃক্ষপ্রেমী, তপোবন প্রেমিক।

    ★ কল্পনা ও অনুভূতির চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনা সহজে উপলব্ধি করা যায়।

    ★ গোপন ও নীরব সাধনা নদীতে অভিব্যক্ত নয়।

    ★ দোরের কাছে দাঁড়িয়ে বৃক্ষ নতি, শান্তি ও সেবার বাণী প্রচার করে।

    ★ সে তো প্রাপ্তি নয়, আত্মবিসর্জন। নদীর সম্পর্কে বলা হয়েছে।

    ★ বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ – অন্তরের সৃষ্টিধর্ম উপলব্ধি করেছেন ।

    ★ নীরব ভাষায় বৃক্ষের সার্থকতার গান শুনতে হয় – অনুভূতির কান দিয়ে।

    ★ সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা, তাই আত্মা।

    ★ বিজ্ঞানের অপর নাম বস্তুজিজ্ঞাসা।

    ★ ‘নতি’ অর্থ- অবনত ভাব। বিনয় নম্রতা।

    ★ ‘তপোবন’ অর্থ- অরণ্যে ঋষির আশ্রম।

    * ‘গূঢ়’ অর্থ – প্রচ্ছন্ন গভীর তাৎপর্য ।

    ★ ‘আত্মিক’ অর্থ- মনোজাগতিক।


    এইচএসসি জীবন ও বৃক্ষ গল্পের নোটটি ডাউনলোড করুন :

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি চাষার দুক্ষু গল্পের নোট ২০২৫ (PDF)
    Nextএইচএসসি নেকলেস গল্পের নোট ২০২৫ (PDF)
    তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর
    এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    প্রতিদান কবিতার MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার MCQ PDF Download
    আমি কিংবদন্তির কথা বলছি
    HSC আমি কিংবদন্তির কথা বলছি কবিতার ব্যাখ্যা ২০২৫ |জ্ঞানমূলক ও সৃজনশীল প্রশ্নের উত্তর PDF
    ফেব্রুয়ারি ১৯৬৯
    এইচএসসি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার গুরুত্বপূর্ণ তথ্য ২০২৫ | কবিতার মূলভাব ও সৃজনশীল প্রশ্নোত্তর pdf
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    When the Best Secondary Tuition Centre Starts O-Levels

    Why Mobile Holiday Homes Are Becoming a Smart Choice for Modern Living

    Peter Orszag Hair: What’s Really Behind the Speculation

    SN Dey Mathematics Class 11 Trigonometry Solutions: Complete Chapter Guide

    WSG Meaning: What It Really Means & How to Use It

    GNG Meaning: What It Really Means in Texting

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.