Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, August 7
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » HSC নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার নোট ২০২৫| কবিতার মূলভাব ও সৃজনশীল প্রশ্নোত্তর PDF
    নূরলদীনের কথা মনে পড়ে যায়

    HSC নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার নোট ২০২৫| কবিতার মূলভাব ও সৃজনশীল প্রশ্নোত্তর PDF

    এইচএসসি নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার নোটটি এমন ভাবে সাজানো হয়েছে যার মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।এই লেকচারে অন্তর্ভুক্ত আছে কবিতার ব্যাখ্যা, সৃজনশীল প্রশ্ন ও উত্তর, কবিতার মূলভাব, জ্ঞানমূলক ও mcq pdf । তাই আর দেরি না করে আমাদের নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

    • নূরলদীনের কথা মনে পড়ে যায়
    • সৈয়দ শামসুল হক
    • কবি পরিচিত ও সাহিত্যকর্ম
    • কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি
    • নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতা সম্পর্কিত তথ্যাবলি

    নূরলদীনের কথা মনে পড়ে যায়

    সৈয়দ শামসুল হক

    কবি পরিচিত ও সাহিত্যকর্ম

    জন্ম পরিচয়:

    ২৭ ডিসেম্বর ১৯৩৫ সালে, কুড়িগ্রাম। পিতা: সৈয়দ সিদ্দিক হুসাইন । শিক্ষাজীবন: ম্যাট্রিক (১৯৫০), ঢাকা কলেজিয়েট স্কুল। ইন্টারমিডিয়েট (১৯৫২), জগন্নাথ কলেজ । স্নাতক (সম্মান), ইংরেজি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    পেশা/কর্মজীবন:

    সাংবাদিকতা ও লেখালেখি। প্রযোজক – বাংলা বিভাগ, বিবিসি। চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসেবে পরিচিত।

    পুরস্কার ও সম্মাননা:

    বাংলা একাডেমি পুরস্কার, আদমজি সাহিত্য পুরস্কার, অলক্ত স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক, টেনাশিনাস পদক।

    মৃত্যুবরণ:

    ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে, ঢাকার ইউনাইটেড হাসপাতাল।

    উপন্যাস:

    দেওয়ালের দেশ (১৯৫৬), এক মহিলার ছবি (১৯৫৯), অনুপম দিন (১৯৬২), সীমানা ছাড়িয়ে (১৯৬৪), খেলারাম খেলে যা (১৯৭৯), নীল দংশন (১৯৮১), স্মৃতিমেধ (১৯৮৬), মৃগয়ায় কালক্ষেপ (১৯৮৬), স্তব্ধতার অনুবাদ (১৯৮৭), এক যুবকের ছায়াপথ (১৯৮৭), স্বপ্ন সংক্রান্ত (১৯৭৯), বৃষ্টি ও বিদ্রোহীগণ (১৯৮৯), বারো দিনের শিশু (১৯৮৯), বনবালা কিছু টাকা ধার নিয়েছিল (১৯৮৯), ত্রাহি (১৯৮৯), তুমি সেই তরবারী (১৯৮৯), কয়েকটি মানুষের সোনালী

    যৌবন (১৯৮৯), নির্বাসিতা (১৯৯০), নিষিদ্ধ লোবান (১৯৯০), মেঘ ও মেশিন (১৯৯১), ইহা মানুষ (১৯৯১), মহাশূন্যে পরাণ মাস্টার, দ্বিতীয় দিনের কাহিনি, বালিকার চন্দ্রযান, আয়না বিবির পালা, কালঘর্ম, দূরত্ব, না যেয়ো না, অন্য এক আলিঙ্গন, এক মুঠো জন্মভূমি, বুকঝিম ভালোবাসা, অচেনা, আলোর জন্য, রাজার সুন্দরী প্রভৃতি।

    ছোটগল্প:

    তাস (১৯৫৪), শীত বিকেল (১৯৫৯), রক্ত গোলাপ (১৯৬৪), আনন্দের মৃত্যু (১৯৬৭), প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, জলেশ্বরীর গল্পগুলো (১৯৯০)। কাব্যগ্রন্থ: একদা এক রাজ্য (১৯৬১), বিরতিহীন উৎসব (১৯৬৯), বৈশাখে রচিত পঙক্তিমালা (১৯৭০), প্রতিধ্বনিগণ (১৯৭৩), অপর পুরুষ (১৯৭৮), পরানের গহীন ভিতর (১৯৮০), নিজস্ব বিষয় (১৯৮২), রজ্জুপথে চলেছি (১৯৮৮), বেজান শহরের জন্য কোরাস (১৯৮৯), এক আশ্চর্য সংগমের স্মৃতি (১৯৮৯), অগ্নি ও জলের কবিতা (১৯৮৯), কাননে কাননে তোমরাই সন্ধানে (১৯৯০), আমি জন্ম গ্রহণ করিনি (১৯৯০), তোরাপের ভাই (১৯৯০), নাভিমূলে ভস্মাধার, ধ্বংসস্তূপে কবি ও নগর, রাজনৈতিক কবিতা প্রভৃতি।

    কাব্যনাটক:

    পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬), গণনায়ক (১৯৭৬), নূরলদীনের সারাজীবন (১৯৮২), এখানে এখন (১৯৮৮), ঈর্ষা, বাংলার মাটি বাংলার জল, নারীগণ প্রভৃতি।

    প্রবন্ধ:

    হৃৎকলমের টানে (১৯৯১)। আত্মজীবনী: প্রনীত জীবন ।

    অনুবাদ:

    ম্যাকবেথ, টেম্পেস্ট, শ্রাবণ রাজা (১৯৬৯)।

    শিশুসাহিত্য:

    সীমান্তের সিংহাসন (১৯৮৮), আনু রড় হয়, হডসনের বন্দুক প্রভৃতি।

    কবি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি

    ★ সৈয়দ শামসুল হক তার বাবা-মার কততম সন্তান বাবা-মায়ের আট সন্তানের জ্যেষ্ঠতম সন্তান ।

    ★ সৈয়দ শামসুল হকের বাবা পেশায় ছিলেন – হোমিওপ্যাথিৰ ডাক্তার।

    ★ সৈয়দ শামসুল হকের স্ত্রীর নাম প্রথিতযশা লেখিকা ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারা সৈয়দ হক।

    ★ সৈয়দ শামসুল হক রচিক প্রথম প্রকাশিত উপন্যাস দেওয়ালের দেশ।

    ★ একাধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি – সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।

    ★ সৈয়দ শামসুল হক রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে।

    ★ সৈয়দ শামসুল হকের সর্বশেষ কাব্যগ্রন্থেরর নাম – উৎকট তন্দ্রার নিচে ।

    ★ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত সৈয়দ শামসুল হকের কবিতার নাম আহা, আজ কী আনন্দ অপার!

    ★ সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে সৈয়দ শামসুল হক ছিলেন – নিরীক্ষাপ্রিয়।

    নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতা সম্পর্কিত তথ্যাবলি

    ★ ‘নূরলদীনের কথা মরে পড়ে যায় ‘ কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’ শীর্ষক কাব্যনাটক থেকে সংকলন করা হয়েছে ।

    ★ ‘নূরলদীনের কথা মনে পড়ে যায় ‘ কবিতাটি গদ্যছন্দে রচিত।

    ★ নিলক্ষা আকাশ নীল ।

    ★ পূর্ণিমার চাঁদ ধবল দুধের মতো জ্যোৎস্না ঢালছে।

    ★ স্তব্ধতার দেহ ছিঁড়ে ধ্বনির শব্দ শোনা যায়।

    ★ অতীত মানুষের বন্ধ দরজায় হানা দেয়।

    ★ নূরলদীন মরা আঙিনায় দেখা দেয়।

    * নূরলদীনের বাড়ি রংপুর

    ★ নূরলদীন সংগ্রামের ডাক দিয়েছিলেন – ১১৮৯ বঙ্গাব্দে /১৭৮২ খ্রিস্টাব্দ।

    আরো পড়ুন :

    • HSC তাহারেই পড়ে মনে কবিতার নোট
    • এইচএসসি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার নোট
    • HSC এই পৃথিবীতে এক স্থান আছে কবিতার নোট
    • HSC আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নোট

    ★ নির্ঝরের পতনের স্থানকে প্রপাত বলে ।

    ★ ‘নিলক্ষা’ অর্থ – দৃষ্টিসীমা অতিক্রমী।

    ★ ‘নূরলদীনের কথা মনে পড়ে যায় ‘ কবিতাটিতে ‘দালাল’ বলতে বোঝায় – রাজাকার, আলবদর, আলশামস ।

    ★ অভাগা মানুষ পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দিবে সকল অন্যায়।

    ★ আকাশের নিচে উনসত্তর হাজার লোকালয় আছে।

    ★ ‘বাহে’ কোন এলাকার সম্বোধন বিশেষণ দিনাজপুর ও রংপুর।

    ★ ‘নূরলদীনের কথা মনে পড়ে যায় ‘ লাইনটি ৫ বার ব্যবহৃত হয়েছে।

    ★ ‘জাগো, বাহে, কোনঠে সবায়’ উক্তিটি – নূরলদীনের।

    ★ নূরলদীনের কথা মনে পড়ে যায়। কবিতার লাইন সংখ্যা- ৪১টি।

    এইচএসসি নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার লেকচার শীটটি ডাউনলোড করুন :

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    PreviousHSC তাহারেই পড়ে মনে কবিতার গুরুত্বপূর্ণ নোট ২০২৫| কবিতার ব্যাখ্যা pdf, মূলভাব, জ্ঞানমূলক প্রশ্ন
    Nextএইচএসসি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার গুরুত্বপূর্ণ তথ্য | MCQ ও সৃজনশীল প্রশ্নোত্তর PDF
    অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর
    এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের সৃজনশীল (PDF)
    বায়ান্নর দিনগুলো প্রবন্ধের MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো প্রবন্ধের MCQ PDF Download
    বিদ্রোহী কবিতার MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার MCQ PDF Download
    আঠারো বছর বয়স কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার অনুধাবনমূলক প্রশ্ন PDF Download
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    When the Best Secondary Tuition Centre Starts O-Levels

    Why Mobile Holiday Homes Are Becoming a Smart Choice for Modern Living

    Peter Orszag Hair: What’s Really Behind the Speculation

    SN Dey Mathematics Class 11 Trigonometry Solutions: Complete Chapter Guide

    WSG Meaning: What It Really Means & How to Use It

    GNG Meaning: What It Really Means in Texting

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.