গত ৬ ডিসেম্বর রোজ শনিবার এক বিজ্ঞপ্তি জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সূচি এবং আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে ইউনিট এ (বিজ্ঞান), ইউনিট বি (মানবিক) এবং ইউনিট সি (ব্যবসায় শিক্ষা)। এই ভর্তি পরীক্ষায় ২০২১, ২০২২, ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪, ২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এ বছরের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী বছর ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে অর্থাৎ ২৭ মার্চ সি ইউনিট, ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের পরীক্ষা হবে।
জানা গেছে, এবার গুচ্ছ ভর্তিতে ১৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। যেগুলোর মধ্যে রয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সোর্স: এখানে ক্লিক করুন

