Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » রুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১২৩৫ : জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শর্ত ও ভর্তি পরীক্ষার পদ্ধতি
    রুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১২৩৫ : জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শর্ত ও ভর্তি পরীক্ষার পদ্ধতি

    রুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১২৩৫ : জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শর্ত ও ভর্তি পরীক্ষার পদ্ধতি

    রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে।

    বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রুয়েটের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে। তাই পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের মোট ১৪টি বিভাগে ১,২৩৫টি আসনে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবে।

    বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা

    প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এ ছাড়া, দেশের যেকোনো মাধ্যমিক, মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ বা সমমানের গ্রেড অর্জন করতে হবে।

    আবেদন প্রার্থীকে দেশের যেকোনো মাধ্যমিক, মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে মোট অন্তত জিপি ১৪ পেতে হবে।

    জিসিই, ও লেভেল পাস প্রার্থীকে অন্তত ৫টি বিষয় (গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ইংরেজি সহ) বি গ্রেড পেতে হবে এবং এ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে বি গ্রেড থাকতে হবে। এছাড়া, প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

    বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাস প্রার্থী, যিনি কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়ন করেছেন, তার জন্য গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি প্রতিটি বিষয়ে আলাদাভাবে ৮০% নম্বর বা সমমানের গ্রেড থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড থাকতে হবে।

    ভর্তি পরীক্ষায় যেভাবে অংশগ্রহণকারীদের নির্বাচন হবে

    নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের ভিত্তিতে উচ্চতর গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ওপর মেধাতালিকা তৈরি করা হবে। তালিকার প্রথম ১৯,০০০ প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। যদি ১৯,০০০ তম প্রার্থী একাধিক হয়, তাহলে তিনটি বিষয়ে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা নির্ধারণ করা হবে।

    উল্লেখিতঃ শর্তাবলি পূরণকারী প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে এবং পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

    অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ১৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা সময়।

    আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

    আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৩ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা।

    ভর্তি পরীক্ষার জন্য আসনবিন্যাস প্রকাশ হবে ৬ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টা সময় এবং প্রার্থীরা ১০ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টার পর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

    ভর্তি পরীক্ষা কবে

    আগামী ২২ জানুয়ারি ২০২৬ তারিখে এমসিকিউ পদ্ধতিতে ক ও খ দুই গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরিক্ষা চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিনে খ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন (ফ্রিহ্যান্ড ড্রয়িং) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (ভিজ্যুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স) পরিক্ষা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত।

    ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬। ওএমআর সিট পূরণের ক্ষেত্রে শুধু কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করা যাবে এবং প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রশ্নে বরাদ্দকৃত নম্বরের ২৫ শতাংশ নম্বর কেটে নেওয়া হবে।

    ভর্তি পরীক্ষার ফি কত

    ১) ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগ): ১,৩০০ টাকা।

    ২) খ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং, ইউআরপি ও আর্কিটেকচার বিভাগ): ১,৫০০ টাকা।

    ভর্তি পরীক্ষার বিষয় ও পাঠ্যসূচি

    ক ও খ গ্রুপ: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার পাঠ্যসূচির উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি।

    খ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন (ফ্রি-হ্যান্ড ড্রয়িং) এবং ভিজ্যুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স পরীক্ষার পাঠ্য উন্মুক্ত।

    আবেদনের আরও বিস্তারিত জানতে হলে এখানে ক্লিক করুন

    ভর্তি পরীক্ষার কেন্দ্র

    ক গ্রুপের পরীক্ষাকেন্দ্র ১. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ২. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খ গ্রুপের পরীক্ষাকেন্দ্র, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

    ভর্তি পরীক্ষার ধরন, বিষয়, প্রশ্নপত্রের ধরন ও নম্বরের বিন্যাস

    ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং উত্তর ওএমআর শিটে প্রদান করতে হবে। ক ও খ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে।

    তবে খ গ্রুপের প্রার্থীদের অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন (ফ্রি-হ্যান্ড ড্রয়িং) ও ভিজ্যুয়াল স্পেশাল ইন্টেলিজেন্স পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য বরাদ্দকৃত নম্বরের ২৫% কেটে নেওয়া হবে।

    সোর্স: এখানে ক্লিক করুন

    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Nextগুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু
    গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৬: বিস্তারিত তথ্য ও গাইডলাইন
    গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৬: বিস্তারিত তথ্য ও গাইডলাইন
    গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু
    গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ: আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    Prepare Like a Pro: Get Your Hands on NEET Mock Test

    Building Educational Content That Reaches Learners Across Borders

    2026 IRA and Roth IRA Asset Protection Laws in Kansas: What You Need to Know

    Metromsk.com: Your Go-To Hub for Lifestyle, Home & Everyday Insights

    How Monthly Car Rentals Simplify Transportation for New Residents

    Laced vs Laceless Football Boots: Which Style Gives Better Control and Comfort?

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • YouTube
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Sep    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.