আবেদন পত্র বা দরখাস্ত আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও প্রয়োজনীয় একটি বিষয়। অনেকেই ছুটির দরখাস্ত চাকরির দরখাস্ত লিখতে পারেন না। সে জন্যই আজকে বাংলা দরখাস্ত লেখার নিয়ম কানুনগুলো নিয়ে জামাবো। বিভিন্ন কাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল থেকে ছুটি নিতে হয়। আর এজন্য আমাদেরকে ছুটির আবেদন পত্র লিখতে হয়। আবার কোনো জায়গায় চাকরি করতে গেলেও আবেদন করতে হয়। তাই ছুটির ও চাকরির দরখাস্ত লেখার নিয়ম গুলো জেনে রাখা ভালো। বেশিরভাগ মানুষই আবেদন পত্র লিখতে পারেন না। হাতে গোনা কয়েকজন হয়তো লিখার মাঝে অল্পস্বল্প ভুল করেন। যথাযথ কর্তৃপক্ষের কাছে ছুটি, বদলি, সাহায্য বা কোন পদে নিয়োগপ্রাপ্তির জন্য যে অনুষ্ঠানিক পত্র লেখা হয় তাকে দরখাস্ত বা আবেদন পত্র বলে।
- তারিখ: যেদিন দরখাস্ত জমা দেওয়া হবে সেই তারিখ।
- বরাবর: যার কাছে আবেদন করছেন তার পদবি।
- প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ও তার অবস্থান।
- বিষয়: দরখাস্তটি কী সম্পর্কিত তা সংক্ষেপে এক লাইনে লিখতে হবে।
- সম্বোধন: মহোদয়, জনাব, এবং মাননীয় বলে সম্বোধন করতে হবে।
মূল বক্তব্য
- বিনীত নিবেদন এই যে, বলে নিজের পরিচয় এবং মূল সমস্যা বা কারণটি সংক্ষেপে তুলে ধরতে হবে।
- অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, বলে কী সুবিধা বা ছুটি চাচ্ছেন তা উল্লেখ করতে হবে।
- সমাপ্তি ও স্বাক্ষর: নিবেদক বা আপনার অনুগত, লিখে নিজের নাম, পদবি/শ্রেণি ও রোল নম্বর দিতে হবে।
কী কী কারণে দরখাস্ত লিখতে হয়
- অসুস্ততার জন্য ছুটির দরখাস্ত
- চাকরির দরখাস্ত
- উপবৃত্তির জন্য আবেদন পত্র
- জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র
- জেলা প্রশাসকের থেকে সাহায্যের জন্য
- ছাড়পত্রে জন্য আবেদন পত্র
- পত্রিকায় চাকরির জন্য আবেদন পত্র ইত্যাদি
দরখাস্ত লেখার নিয়ম বা আবেদন পত্র লেখার নিয়ম
তারিখ: ২৭ অক্টোবর ২০২৬
বরাবর,
প্রধান শিক্ষক,
ক খ উচ্চ বিদ্যালয় , রাজশাহী।
বিষয়: অসুস্থতার কারণে অগ্রিম ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। গত দুই দিন যাবৎ আমি অনেক জ্বরে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আগামী তিন দিন সম্পুর্ণ বিশ্রামে থাকতে হবে। যার ফলে আগামী ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আমার পক্ষে বিদ্যালয়ে উপস্থিত থাকা সম্ভব হবে না।
অতএব , মহোদয়ের সমীপে বিনীত প্রার্থনা, আমাকে উক্ত তিন দিনের অগ্রিম ছুটি মনজুর করে বাধিত করবেন।
বিনীত নিবেদন,
আপনার একান্ত অনুগত ছাত্র,
মো: আশরাফুল রহমান
নবম শ্রেণি, রোল নম্বর: ১০
লেখকের শেষ কথা: দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম একি রকম । তবে সবসময় এক পৃষ্ঠায় লিখে শেষ করার চেষ্টা করবেন। সহজ এবং স্পষ্ট ভাষায় লিখতে হবে। কোনো ধরনের কাটাকাটি করা যাবে না। আবেদনপত্র বা দরখাস্ত লেখায় ভুল বা কাটাকাটি হলে সেটি গ্রহন যোগ্য হবে না। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ছুটির জন্য দরখাস্ত/আবেদন জানাটা খুবিই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। উপরে প্রদত্ত এই নিয়মগুলো অনুসমণ করে আপনি যেকোনো প্রতিষ্ঠানে সহজেই ছুটির জন্য দরখাস্ত লিখতে পারবেন।





