Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, August 15
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF download
    মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

    এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF download

    এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    প্রশ্ন ১। “খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।” – উক্তিটি কার? [কু. বো. ১৯

    উত্তর : “খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার।”— উক্তিটি মাসির।

    প্রশ্ন ২। ‘সালতি’ কী? [সি. বো. ‘১৯; কুমিল্লা সরকারি কলেজ; শেরপুর সরকারি

    উত্তর : ‘সালতি’ হলো শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।

    প্রশ্ন ৩। পাতাশূন্য শুকনো গাছটায় কারা বসেছে? [ব. বো. ১৯]

    উত্তর : পাতাশূন্য শুকনো গাছটায় শকুনেরা উড়ে এসে বসেছে।

    প্রশ্ন ৪। ‘মাসি-পিসি’ গল্পে চৌকিদারের নাম কী? [দি. বো. ১৯]

    উত্তর : ‘মাসি-পিসি’ গল্পে চৌকিদারের নাম কানাই ।

    প্রশ্ন ৫। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? [কু. বো. ১৭]

    উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় ৪৮ বছর বেঁচে ছিলেন।

    প্রশ্ন ৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী? [সি. বো. ১৭]

    উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

    মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    প্রশ্ন ৭। কার শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল? [রা. বো. ১৬]

    উত্তর : মাসির শাশুড়ি-ননদ বাঘের মতো ছিল।

    প্রশ্ন ৮. ‘মাসি-পিসি’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ; মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ]

    উত্তর : ‘মাসি-পিসি’ গল্পটি কলকাতার ‘পূর্বাশা’ পত্রিকায় প্রকাশিত হয়।

    প্রশ্ন ৯ ‘পাঁশুটে’ শব্দের অর্থ কী? [আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী]

    উত্তর : ‘পাঁশুটে’ শব্দের অর্থ ছাইবর্ণবিশিষ্ট বা ফ্যাকাশে।

    প্রশ্ন ১০। ‘ব্যঞ্জন’ শব্দের অর্থ কী? [ভোলা সরকারি কলেজ]

    উত্তর : ‘ব্যঞ্জন’ শব্দের অর্থ— রান্না করা তরকারি

    প্রশ্ন ১১। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? [কক্সবাজার সিটি কলেজ]

    উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।

    প্রশ্ন ১২। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কী? [সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল]

    উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম ‘অতসীমামী’

    প্রশ্ন ১৩। “বঁটির এক কোপে গলা ফাঁক করে দেব।”— কথাটি কে বলে?

    উত্তর : কথাটি মাসি বলে।

    প্রশ্ন ১৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী? [পটুয়াখালী সরকারি কলেজ]

    উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ।

    প্রশ্ন ১৫। মাসি ও পিসি কিসের উপায় করেছে?

    উত্তর : মাসি ও পিসি রোজগারের উপায় করেছে।

    প্রশ্ন ১৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?

    উত্তর : ‘অতসীমামী’ ।

    মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

    প্রশ্ন ১৭। ‘রসুই চালা’ মানে কী?

    উত্তর : ‘রসুই চালা’ মানে হচ্ছে রান্নাঘর।

    প্রশ্ন ১৮। মানিক বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন?

    উত্তর : ১৯০৮ খ্রিষ্টাব্দের ১৯ মে।

    প্রশ্ন ১৯। মানিক বন্দ্যোপাধ্যায় পিতার নাম কী?

    উত্তর : হরিহর বন্দ্যোপাধ্যায়।

    প্রশ্ন ২০। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় কিসের জন্য খ্যাতিমান?

    উত্তর : উপন্যাস ও ছোটগল্প লেখার জন্য ।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

    প্রশ্ন ২১। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি কোথায়?

    উত্তর : ঢাকার বিক্রমপুরে।

    প্রশ্ন ২২। মানিক বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন?

    উত্তর : ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর।

    প্রশ্ন ২৩। মাসি-পিসির মাঝখানে গুটিসুটি হয়ে কে বসে থাকে?

    উত্তর : আহ্লাদি ।

    প্রশ্ন ২৪। আহ্লাদি কোন পর্যন্ত ঘোমটা টেনে দেয়?

    উত্তর : আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয়।

    প্রশ্ন ২৫। পিছন থেকে পিসি কী বলেছিল?

    উত্তর : ‘অনেকটা পথ যেতে হবে কৈলেশ’।

    মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

    প্রশ্ন ২৬। মাসি-পিসির গলা কেমন?

    উত্তর : মাসি-পিসির গলা ঝরঝরে।

    প্রশ্ন ২৭। জগুর সঙ্গে কৈলাশের কোথায় দেখা হয়েছিল?

    উত্তর : চায়ের দোকানে।

    প্রশ্ন ২৮। “হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ” কথাটি কার?

    উত্তর : এ কথাটি পিসির।

    প্রশ্ন ২৯। “লোকটা কেমন বদলে গেছে মাসি”- কার কথা বলা হয়েছে?

    উত্তর : জগুর কথা বলা হয়েছে।

    প্রশ্ন ৩০। “বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো”- কথাটি কে বলেছিল?

    উত্তর : কথাটি মাসি বলেছিল।

    প্রশ্ন ৩১। ছলছল চোখে একবার বুড়ো রহমান কার দিকে তাকায়?

    উত্তর : আহ্লাদির দিকে।

    মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF

    প্রশ্ন ৩২। আহ্লাদির ফেকাসে মুখে রহমান কার মুখের ছাপ দেখতে পায়?

    উত্তর : রহমান তার মৃত মেয়ের মুখের ছাপ দেখতে পায়।

    প্রশ্ন ৩৩। বউ নেওয়ার জন্য কে মামলা করতে চায়?

    উত্তর : বউ নেওয়ার জন্য জগু মামলা করতে চায়।

    প্রশ্ন ৩৪। “সোয়ামি নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই”— কথাটি কে বলে?

    উত্তর : কথাটি কৈলাশ বলে।

    প্রশ্ন ৩৫। কাদের জেল হয়ে যাবে?

    উত্তর : মাসি-পিসির জেল হয়ে যাবে।

    প্রশ্ন ৩৬। আহ্লাদি কাদের সেবা-যত্নে সেবার বেঁচে গিয়েছিল?

    উত্তর : মাসি-পিসির সেবা-যত্নে আহ্লাদি সেবার বেঁচে গিয়েছিল ।

    প্রশ্ন ৩৭। সকলের নাম ধরে গলা ফাটিয়ে কারা হাঁক দেয়?

    উত্তর : মাসি-পিসি সকলের নাম ধরে গলা ফাটিয়ে হাঁক দেয়।

    প্রশ্ন ৩৮। “বুকে নতুন জোর পায়”- কারা?

    উত্তর : মাসি-পিসি বুকে নতুন জোর পায় ৷

    প্রশ্ন ৩৯। কারণে অকারণে কাদের মধ্যে কোন্দল বেঁধে যেত?

    উত্তর : মাসি-পিসির মধ্যে।

    প্রশ্ন ৪০। ঈষৎ তন্দ্রার ঘোরে কে শিউরে ওঠে?

    উত্তর : ঈষৎ তন্দ্রার ঘোরে আহ্লাদি শিউরে ওঠে।

    এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF download

    Download Lecture Sheet

    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    সিরাজউদ্দৌলা নাটকের MCQ
    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা নাটকের MCQ PDF Download
    লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর
    এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    ঐকতান কবিতা
    এইচএসসি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার গুরুত্বপূর্ণ তথ্য | MCQ ও সৃজনশীল প্রশ্নোত্তর PDF
    আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    When the Best Secondary Tuition Centre Starts O-Levels

    The Gulmohar Plant: Summer’s Own Firework Show

    Why Mobile Holiday Homes Are Becoming a Smart Choice for Modern Living

    Peter Orszag Hair: What’s Really Behind the Speculation

    SN Dey Mathematics Class 11 Trigonometry Solutions: Complete Chapter Guide

    WSG Meaning: What It Really Means & How to Use It

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Jul    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.