Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » সাধারন জ্ঞান পর্ব ০২ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)
    সাধারন জ্ঞান পর্ব ০২

    সাধারন জ্ঞান পর্ব ০২ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)

    সাধারন জ্ঞান পর্ব ০২ (PDF) – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এটি তৈরি করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি জন্য এই নোটটি খুবই গুরুত্বপূর্ণ।


    সাধারন জ্ঞান পর্ব ০২

    ১। শিক্ষা সংশ্লিষ্ট নিম্নগামী পরিস্রবণ নীতির উদ্ভাবক – লর্ড ম্যাকলে।

    ২। ঢাকা মহানগর যে ৪টি নদী দ্বারা বেষ্টিত- বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা।

    ৩। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- বেগম খালেদা জিয়া।

    ৪। ১৯৭২ সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার- কে. জি. মুস্তাফা।

    ৫। দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম ইউকে (উক্য) চিং [মারমা উপজাতি)।

    ৬। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন হয়- ৪ মার্চ ১৯৭২।

    ৭। বাংলাদেশের প্রথম নোট ছিল- ১ টাকা ও ১০০ টাকা।

    ৮। দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক USAID-এর অর্থায়নে পরিচালিত হতো- সূর্যের হাসি।

    ৯। প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয়- রাজশাহী বিশ্ববিদ্যালয়কে।

    ১০। ‘টিয়ার্স অব ফায়ার’ হলো- মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।

    ১১। রবার্ট রজার্সকর্তক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র- দ্য কান্ট্রি মেড ফর বাংলাদেশ।

    ১২। গারো আধিবাসিদের প্রকৃত নাম- মান্দি।

    ১৩। বাংলা একাডেমি হলো- বাঙালি জাতিসত্তার প্রতীক।

    ১৪। নজরুল মঞ্চ অবস্থিত- বাংলা একাডেমিতে।

    ১৫। মোদের গরব ভাস্কর্যের স্থাপতি- অখিল পাল।

    ১৬। ‘বাঙালি’ নদীটি যে জেলায় অবস্থিত- বগুড়া।

    ১৭। গোল্ডেন জুবিলি টাওয়ার অবস্থিত- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

    ১৮। এস ফোর্স ব্রিগেড এর নেতৃত্বে ছিলেন- লে. কর্নেল কে. এম সফিউল্লাহ।

    ১৯। সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায়- ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।

    ২০। যে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম- ভিল।

    ২১। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস- ফেবো; প্রকাশ ১৯ ফেব্রুয়ারি ২০০৪।

    ২২। সাঁওতালদের প্রধান উৎসব- সোহরাই।

    ২৩। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর- বেনাপোল।

    ২৪। মেট্রোরেলের অর্থায়ন করে- জাপান।

    ২৫। মুসা খাঁর মসজিদ অবস্থিত- ঢাবির কার্জন হলের অভ্যন্তরে।

    ২৬। ঢাকার কাওরান বাজারে ‘কাওরান সরাই’ নির্মাণ করেন- শেরশাহ্।

    ২৭। সুতিয়াখালী সোলার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত- ময়মনসিংহ।

    ২৮। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র যে নদীর তীরে অবস্থিত- পশুর নদী।

    ২৯। Black Gold হলো- তেজস্ক্রিয় খনিজ পদার্থ মিশ্রিত বালু।

    ৩০। হরিপুর থেকে তেল উত্তোলন শুরু হয়- ১৯৮৭ সালে।

    ৩১। সুন্দরবনে হরিণ দেখা যায়- ২ প্রজাতির। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ৩২। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা- অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।

    ৩৩। গ্রাম সরকার চূড়ান্তভাবে বিলুপ্ত হয়- এপ্রিল-২০০৮।

    ৩৪। একটি মাত্র সংসদীয় আসন- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।

    ৩৫। কোর্ট অব রেকর্ড বলা হয়- সুপ্রিম কোর্টকে।

    ৩৬। চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়- সংবিধানের ৩৯নং অনুচ্ছেদে।

    ৩৭। বাংলাদেশে প্রথম বেতার উদ্বোধন করা হয়- ১৬ ডিসেম্বর ১৯৩৯।

    ৩৮। বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে- পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে।

    ৩৯। মুক্তি ও গণতন্ত্র তোরণ অবস্থিত- ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

    ৪০। বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয়- ১৮৬১ সালে।

    ৪১। দেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ- বানৌজা পদ্মা।

    ৪২। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল- ডা. সুসানে গীতি।

    ৪৩। ‘ব্ল‍্যাক মানডে’ সম্পর্কিত- স্টক মার্কেট।

    ৪৪। নিউজিল্যান্ডের নাগরিকরা পরিচিত- কিউই নামে।

    ৪৫। চিকনগুনিয়া রোগটির বাহক- এডিস মশা।

    ৪৬। যুক্তরাষ্ট্রে ইলেক্ট্রোরাল ভোটের সংখ্যা- ৫৩৮।

    ৪৭। দূরপ্রাচ্যের দেশ- উত্তর কোরিয়া।

    ৪৮। ‘Twitter’-এর প্রতিষ্ঠাতা- জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, ইভান উইলিয়ামস ও বিজ স্টোন।

    ৪৯। সবচেয়ে বেশি এলাকাজুড়ে যোগাযোগের পদ্ধতি- স্যাটেলাইট।

    ৫০। ব্যান্ডউইথ হলো- ডেটা প্রবাহের হার।

    ৫১। নির্বাচন কমিশনের মেয়াদ- ৫ বছর। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ৫২। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম- বিচার বিভাগ।

    ৫৩। বাংলাদেশের জাতীয় বৃক্ষ- আমগাছ।

    ৫৪। রংপুর জেলা সর্বপ্রথম সৃষ্টি হয়- ১৭৭২ সালে।

    ৫৫। বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ যে সেক্টরে যুদ্ধ করেছেন- ৮ নম্বর।

    ৫৬। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল- বৃহস্পতিবার।

    ৫৭। মৌলিক দর্শন শাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়- অধিবিদ্যা।

    ৫৮। রেনে দেকার্ত একজন- ফরাসি দার্শনিক।

    ৫৯। ‘আল-মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা- ইবনে খালদুন।

    ৬০। ইবনে খালদুন যে দেশের- তিউনিশিয়া।

    ৬১। মিসরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয়- হায়ারোগ্লিফিক।

    ৬২। সামাজিক চুক্তি মতবাদের সমর্থক হক্স, লক ও রুশো।

    ৬৩। আরাবাত শব্দের অর্থ- বৃক্ষলতাহীন মরুভূমি।

    ৬৪। মায়া সভ্যতার একটি প্রাচীন শহর- চিচেন ইৎজা।

    ৬৫। ‘এলাম দেখলাম জয় করলাম’ উক্তিটি করেন- জুলিয়াস সিজার।

    ৬৬। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী- মেডেলিন অলব্রাইট।

    ৬৭। রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে, উক্তিটি করেন- অধ্যাপক গার্নার।

    ৬৮। মরক্কোর প্রধান সমুদ্রবন্দর হলো -ক্যাসাব্লাঙ্কা।

    ৬৯। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয়- মাউরি।

    ৭০। নাইজেরিয়ার বৃহত্তম জনগোষ্ঠী- হাউসা-ফুলানি।

    ৭১। আমেরিকার শ্বেতাজ ও কৃষ্ণাঙ্গ সংমিশ্রিত জাতির নাম -মিলাটো।

    ৭২। ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য -মোজাম্বিক, টোগো, রুয়ান্ডা ও গ্যাবন।

    ৭৩। ডেটন শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৫ সালে।

    ৭৪। ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপের বাইরের দেশ -যুক্তরাষ্ট্র ও কানাডা।

    ৭৫। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়- ৮ মার্চ।

    ৭৬। তৃতীয় বিশ্ব বলতে বোঝায়- উন্নয়নশীল দেশসমূহ।


    আরো পড়ুন:

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৪

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০৩

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০২

    সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব ০১


    ৭৭। জাপান পার্ল হারবার আক্রমণ করে- ৭ ডিসেম্বর ১৯৪১।

    ৭৮। হিরোশিমায় আণবিক বোমা ফেলা হয়- ৬ আগস্ট ১৯৪৫।

    ৭৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান সমর্থন করে- জার্মানিকে।

    ৮০। The Diary of Young Girl- হলো অ্যানা ফ্রাঙ্ক রচিত ওলন্দাজ ভাষায় রচিত গ্রন্থ।

    ৮১। দার্শনিকদের ক্ষেত্রে কালানুক্রমিক সঠিক বিন্যাস, সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল।

    ৮২। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য।

    ৮৩। ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’-গ্রন্থের রচয়িতা- অমর্ত্য সেন।

    ৮৪। আন্তর্জাতিক অভিবাসী দিবস- ১৮ ডিসেম্বর।

    ৮৫। অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাসট্রিট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯২ সালে।

    ৮৬। ‘Roots: The Saga of An American Family বইটি লিখেন- Alex Haley ।

    ৮৭। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম- ড. রাজেন্দ্র প্রসাদ।

    ৮৮। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা- ম্যাক্স ওয়েবার।

    ৮৯। Impossible is a word to be found in a fool’s dictionary’-এ উক্তিটি- Napoleon।

    ৯০। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা- মেসোপটেমীয়।

    ৯১। ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়- ২৬ জানুয়ারি ১৯৫০।

    ৯২। বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম- সোয়াথলিং কাপ।

    ৯৩। ‘কায়হান’ সংবাদপত্রটির প্রকাশনা স্থান – ইরান।

    ৯৪। ‘আফ্রিকার গান্ধী’ বলা হয়– নেলসন ম্যান্ডেলাকে।

    ৯৫। কঙ্গোর রাজধানী- কিনশাসা। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ৯৬। KLM যে দেশের বিমান সংস্থা -নেদারল্যান্ডস।

    ৯৭। আন্তর্জাতিক ‘হাত ধোয়া’ দিবস- ১৫ অক্টোবর।

    ৯৮। মাউস আবিষ্কার করেন- ডগলাস এঞ্জেলবার্ট (১৯৬৩ সালে)।

    ৯৯। কম্পিউটারের যন্ত্রাংশকে বলা হয়- হার্ডওয়‍্যার।

    ১০০। উইনস্টন চার্চিল কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভকরেন- সাহিত্যে।

    ১০১। Magna Carta ঘোষনা করা হয়েছিল কত সালে- ‘১২১৫।

    ১০২। ওশেনিয়া কাকে বলে?- প্রশান্ত মাহসাগরের সকল দ্বীপকে।

    ১০৩। কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন?- মো. শামসুল আলম।

    ১০৪। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী?- হাড়িয়াভাঙ্গা।

    ১০৫। পরিবেশের ভারসাম্য রক্ষায় কতভাগ বনভূমি প্রয়োজন? – ২৫%।

    ১০৬। বাংলাদেশের জাতীয় জাদুঘর কত সালে স্থাপিত হয়? – ১৯১৩।

    ১০৭। সমাজ সেবক হলেও সমাজ সংস্কারক নয় কে?- হাজী মুহাম্মদ মহসিন।

    ১০৮। কোন শহরটিকে ‘বাতাসের শহর’ বলা হয়?- শিকাগো।

    ১০৯। ১ টেরাবাইট (TB) সমান- ১০২৪ গিগাবাইট।

    ১১০। বাংলাদেশে প্রথম 3G চালু করে- টেলিটক।

    ১১১। স্কাইপি হলো- ভিডিও কলিংয়ের অন্যতম জনপ্রিয় সাইট।

    ১১২। ফেসবুকের সদরদপ্তর অবস্থিত- ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

    ১১৩। ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ শনিবার।

    ১১৪। দেয়াল ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজে। ঘণ্টা মিনিটের কাঁটার মধ্যকার কোণ- ১৮০।

    ১১৫। স্যুরিয়ালিজমের প্রধান শিল্পী ছিলেন- সালভাদর দালি।

    ১১৬। ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী- মকবুল ফিদা হোসেন।

    ১১৭। আলব্রেখট ড্যুরার যে দেশের শিল্পী- জার্মানি। (সাধারন জ্ঞান পর্ব ০২)

    ১১৮। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি- দুই মুখ।

    ১১৯। একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর- মাইকেল অ্যাঞ্জেলা।

    ১২০। সিসটিন, চ্যাপেলের ফ্রেসকো চিত্রের শিল্পী- মাইকেল অ্যাঞ্জেলা।

    ১২১। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো- লাস্ট সাপার।

    ১২২। পিকাসোর ‘গোয়ের্নিকা’ সংরক্ষিত রয়েছে -স্পেনের মাদ্রিদে।

    ১২৩। লুক ইস্ট হলো- আর্ট গ্যালারি।

    ১২৪। কিউবিজম শিল্পের যুগল অগ্রনায়ক ব্যাক-পিকাসো।

    ১২৫। ইউরোপীয় বনিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? পর্তুগিজ।

    ১২৬। ম্যাক্সিম গোর্কি তার বিখ্যাত মা উপন্যাস যে ভাষায় লিখেছেন- রুশ।

    ১২৭। মণিপুরী নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য?-সিলেট।

    ১২৮। রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়- ১৯১২ সালে।


    সাধারন জ্ঞান পর্ব ০২ (গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর) | সাধারন জ্ঞান পর্ব ০২ লেকচার শীট পিডিএফ ডাউনলোড কর। সাধারন জ্ঞান পর্ব ০২

    Download Lecture Sheet

    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Nextসাধারন জ্ঞান পর্ব ০১ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)
    বাংলা ভূখণ্ডের ইতিহাস
    বাংলা ভূখণ্ডের ইতিহাস (Update) | PDF Download
    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস
    ঔপনিবেশিক শাসন ও বাংলার ইতিহাস (১৭৫৭ – ১৯৪৭ খ্রিঃ)
    সাধারন জ্ঞান পর্ব ০১
    সাধারন জ্ঞান পর্ব ০১ | গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (PDF)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    8th Class Social Question Paper 2018 SA1 Government: Download Your Essential Answer From Here

    What are Bright Spots on Mobile Screen: Know How to Fix the Issue

    The IAS Full Form: Know the History, Benefits, Challenges and Eligibility

    Stylish Remodeling Company Services Presenting Creative Basement Transformation Ideas for Residential Comfort Enhancement

    VNSGU Net Unveiled: Navigating the Digital Realm of VNSGU

    GST Full Form: Meaning, Types, Benefits and Common Myths

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « May    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.