Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Monday, November 23
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home»এইচএসসি বাংলা নোট
    মানব কল্যাণ অনুধাবন প্রশ্ন

    এইচএসসি বাংলা ১ম পত্র মানব-কল্যাণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী মানব কল্যাণ অনুধাবন প্রশ্ন ও উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি মানব কল্যাণ অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF।।

    মানব কল্যাণ অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF

    ০১। ‘সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।’—এ বাক্যের মর্মার্থ লেখ ।[ঢা.বো.’২৩]

    উত্তর: ‘সত্যিকার মানব-কল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল।’ বলতে বোঝানো হয়েছে মহৎ চিন্তার বাস্তবায়নই প্রকৃত মানব কল্যাণ। মানব-কল্যাণ বলতে আমরা মানুষের সার্বিক কল্যাণের প্রয়াসকে বুঝি। এই কল্যাণ করতে গিয়ে কোনোভাবেই যেন মানব-মর্যাদাকে ক্ষুণ্ণ করা না হয় সে বিষয়টির দিকে লক্ষ রাখা জরুরি। এ বিষয়টি মাথায় রেখে যারা অন্যের কল্যাণ করতে চান তারাই প্রকৃত মানুষ । এদেশের মহৎ প্রতিভাবানরা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন।

    ০২। লেখকের মতে ‘মানব-কল্যাণ” বলতে কী বোঝায়? বর্ণনা কর। [রা.বো.’২৩]

    উত্তর: লেখকের মতে ‘মানব-কল্যাণ’ বলতে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস বোঝানো হয়েছে।

    মানব-কল্যাণের লক্ষ্য হওয়া উচিত মহৎ। সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানোকে মানবকল্যাণ বলা হয়। এটি মানুষের আত্মমর্যাদাকে বৃদ্ধি করে সেই সাথে মানবিক চেতনার বিকাশ ঘটায় এবং পরাবলম্বন থেকে মানুষকে মুক্তি দেয়।

    ০৩। “রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক” —উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে? [ব.বো.’২৩]

    উত্তর: “রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক” বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রের সাথে জাতীয় জীবন ও চেতনা ওতপ্রোতভাবে জড়িত।

    একটি রাষ্ট্রের অবস্থান প্রতিফলিত হয় তার জাতি ও তাদের চেতনার মাধ্যমে। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই না, জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলাও রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র হাতপাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দিলে সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদাসম্পন্ন জাতি বা নাগরিক সৃষ্টি করতে পারবে না। তাই মানব-কল্যাণের যথার্থ পরিবেশ রাষ্ট্রেরই তৈরি করতে হবে।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো অনুধাবনমূলক প্রশ্ন

    ০৪। ‘মানব কল্যাণ’ কীভাবে মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে? [ম.বো.’23, 22]

    উত্তর: মানব-কল্যাণ মানব-মর্যাদার সহায়ক হয়ে উঠবে কল্যাণময় পৃথিবী রচনা হলে। কোনো মানুষকে দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাত না করে তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়ে দেয়া উচিত। এতে তার মর্যাদাবোধ বৃদ্ধি পাবে, মানবিক চেতনার বিকাশ হবে। পাশাপাশি মুক্ত বিচারবুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা গেলেই মানব-কল্যাণ মানব মর্যাদার সহায়ক হয়ে উঠবে।

    ০৫। ‘সর্বজীবের হিত’—কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

    উত্তর: ‘সর্বজীবে হিত’ বলতে সৃষ্টি জগতের সকল জীবের উপকারের কথা বলা হয়েছে।

    কেবল সদিচ্ছার দ্বারাই মানব-কল্যাণ সাধন সম্ভব নয়। সকল অবমাননাকর পরিস্থিতি থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় উত্তরণ ঘটানো হলে তবেই মানব-কল্যাণ সংঘটিত হয়। তাই সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বার বার মানুষের ভালো ও কল্যাণ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু শুধু মানুষের কল্যাণে থেমে গেলেই চলবেনা। বরং এর সাথে সাথে অন্য সকল সৃষ্টিকুলেরও উপকার করতে হবে। তবেই সার্বিক কল্যাণ সাধিত হবে।

    ০৬। মানব-কল্যাণ কথাটা আমরা সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি কীভাবে? বুঝিয়ে লেখ। [য. বো.’২২]

    উত্তর: দান খয়রাত ও মানব কল্যাণকে এক মনে করে আমরা মানব-কল্যাণ কথাটাকে সস্তা ও মামুলি বানিয়ে ফেলেছি। মানব-কল্যাণ বলতে আমরা অনেকেই দান-খয়রাত বা কাঙালি ভোজনের মতো কাজ-কর্মকে বুঝে থাকি। যারা এ সকল কাজ করে, তাদের আমরা বাহবা দেই। কিন্তু এটি প্রকৃত মানব-কল্যাণ নয়। মানব-কল্যাণ মানুষকে অবমাননাকর পরিস্থিতি থেকে মর্যাদার দিকে নিয়ে যায়। কিন্তু আমরা এর প্রকৃত অর্থ অনুধাবনে ব্যর্থ হয়ে একমুষ্টি ভিক্ষা দেওয়াকেও মানব-কল্যাণ মনে করছি। আর এভাবে মানব-কল্যাণ কথাটাকে আমরা সস্তা ও মামুলি বানিয়ে ফেলছি।

    ০৭। “ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ।”— ব্যাখ্যা কর।

    উত্তর: “ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ” উক্তিটি ইসলামের নবির।

    এখানে ওপরের হাত মানে দাতা যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। আর নিচের হাত মানে গ্রহীতা যে হাত পেতে গ্রহণ করে। মনুষ্যত্ব আর মানব-মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে যে আকাশ-পাতাল তফাত, সে বিষয়টিই প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা প্রকাশ পায়।

    এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF Download

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র বিলাসী গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা ১ম পত্র মাসি-পিসি গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    পারিভাষিক শব্দ ও অনুবাদ
    এইচএসসি বাংলা ২য় পত্রের পারিভাষিক শব্দ ও অনুবাদের নোট ২০২৫ PDF Download
    আঠারো বছর বয়স
    এইচএসসি আঠারো বছর বয়স কবিতার নোট ২০২৫ | জ্ঞানমূলক প্রশ্ন | pdf notes download
    অপরিচিতা গল্পের অনুধাবন প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    এইচএসসি বিড়াল গল্প
    এইচএসসি বিড়াল গল্পের নোট | HSC Biral golpo pdf download | বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    How Can I Get a New Gas Pipeline Connection? What Should I Do to Make the Process Easier?

    Mumbai T Shirt Guide: How to Choose Printed T Shirts for Men That Actually Last

    Why Vanilla Is One of Perfumery’s Most Versatile Notes

    সহজ ভাবে আবেদনপত্র বা দরখাস্ত লেখার নিয়ম কি?

    Essential Technology Devices That Help Build a Productive Home and Office Setup

    Easy Dinner Ideas: 7 Quick Weeknight Meals That Actually Work

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • YouTube
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    November 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « Oct    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.