Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF Download
    বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন

    এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF Download

    এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন PDF ফাইলে প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে । বিগত সালের বিভিন্ন বোর্ড পরিক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF ফাইল দেওয়া হলো। তাই আর দেরি না করে বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর pdf download with answer লেকচার শীটটি ডাউনলোড করুন ।।

    বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF

    প্রশ্ন ১. ‘আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম’-উক্তিটি কার? [ঢাকা বোর্ড ২০২২; ঝালকাঠি সরকারি কলেজ]

    উত্তর : শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

    প্রশ্ন ২. বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে দিয়ে অনশন ভাঙানকে? [চ. বো. ১৯]

    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান তার সঙ্গী মহিউদ্দিন আহমদ।

    প্রশ্ন ৩. বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কী? [সি. বো. ১৯]

    উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধে ডেপুটি জেলারের নাম মোখলেসুর রহমান।

    বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর pdf Download

    প্রশ্ন ৪. মহিউদ্দিন আহমদ কী রোগে ভুগছিলেন? [রা. বো. ‘১৯]

    উত্তর : মহিউদ্দিন আহমদ প্লুরিসিস রোগে ভুগছিলেন।

    প্রশ্ন ৫ বায়ান্নর দিনগুলো’ কোন জাতীয় রচনা? [দি বো. ১৬]

    উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ আত্মজীবনীমূলক রচনা।

    প্রশ্ন ৬. আমলাতন্ত্র কী? [রা. বো. ১৭]

    উত্তর : আমলাতন্ত্র হলো— রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থা।

    প্রশ্ন ৭. রেণু কে? [চ. বো. ‘১৭]

    উত্তর : রেণু হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী

    প্রশ্ন ৮. জাতির জনক বঙ্গবন্ধু কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? [ঢা বো. ১৬]

    উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু ১৯২০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

    প্রশ্ন ৯. রেণুর পুরো নাম কী? [চ. বো. ১৬]

    উত্তর : রেণুর পুরো নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

    প্রশ্ন ১০. বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? [ঢা. বো, ‘১৭]

    উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ প্রবন্ধটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীৱনী’ গ্রন্থে সংকলিত।

    বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন ১১. ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী? [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা] উত্তর : ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক।

    প্রশ্ন ১২. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন? [কুমিল্লা সরকারি কলেজ] উত্তর : ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন।

    প্রশ্ন ১৩. অনশন শুরুর কত দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল? [শেরপুর সরকারি কলেজ]

    উত্তর : অনশন শুরুর চার দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

    প্রশ্ন ১৪. ‘অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে’- উক্তিটি কার?

    উত্তর : ‘অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে’- উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

    বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর pdf

    প্রশ্ন ১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে তাঁর সহকর্মীরা কোন কোন স্থান থেকে এসেছিল?

    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে তাঁর সহকর্মীরা এসেছিল গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকে।

    প্রশ্ন ১৬. নূরুল আমিন কে ছিলেন?

    উত্তর : নূরুল আমিন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী

    প্রশ্ন ১৭. মোখলেসুর রহমান কোন দায়িত্বে নিয়োজিত ছিলেন?

    উত্তর : মোখলেসুর রহমান রাজবন্দিদের ডেপুটি জেলারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

    প্রশ্ন ১৮. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?

    উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।

    প্রশ্ন ১৯. ‘বায়ান্নর দিনগুলো’ কোন জাতীয় রচনা?

    উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা।

    প্রশ্ন ২০. ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটির রচয়িতা কে?

    উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটির রচয়িতা শেখ মুজিবুর রহমান ।

    প্রশ্ন ২১. বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?

    উত্তর : বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।

    প্রশ্ন ২২. স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে?

    উত্তর : স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

    প্রশ্ন ২৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?

    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।

    প্রশ্ন ২৪. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?

    উত্তর : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

    প্রশ্ন ২৫. কত তারিখে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়?

    উত্তর : ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

    প্রশ্ন ২৬. শেখ মুজিবুর রহমান জেলে বসে কয়টি চিঠি লেখেন?

    উত্তর : শেখ মুজিবুর রহমান জেলে বসে চারটি চিঠি লেখেন।

    প্রশ্ন ২৭. ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে কোন জেলে বদলি করা হয়েছিল?

    উত্তর : ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে বদলি করা হয়েছিল।

    এইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর PDF Download.

    Download Lecture Sheet

    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    মাসি পিসি গল্পের MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র মাসি পিসি গল্পের MCQ PDF Download
    নূরলদীনের কথা মনে পড়ে যায়
    HSC নূরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার নোট ২০২৫| কবিতার মূলভাব ও সৃজনশীল প্রশ্নোত্তর PDF
    বিদ্রোহী কবিতার MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী কবিতার MCQ PDF Download
    আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    From Field Specialist to Strategic Leader: Scaling Your Impact Through Formal Qualifications

     The EducationTrove com: Mastering Digital Learning with the Platform

    How Many Seconds in a Day? (Top Facts Explained)

    EVS Full Form in School: Environmental Studies Explained Simply

    HRMS Odisha: What Government Employees Actually Need to Know

    Informal Letter Format: Easy Guide with Examples

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • YouTube
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.