Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 14
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর

    এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর PDF।।

    ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর PDF

    ০১। ‘সেই ফুল আমাদের প্রাণ’ – বুঝিয়ে দাও ৷ – [রা.বো.’২৩]

    উত্তর: ‘সেই ফুল আমাদের প্রাণ’ বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছিলেন। তাঁদের এ ত্যাগ ও মহিমা পরবর্তী নানা আন্দোলনকে বেগবান করেছিল। এই বাংলাকে, বাংলা ভাষাকে শাসকের অত্যাচারী হাত থেকে রক্ষা করতেই বাঙালি এত ত্যাগ স্বীকার করেছিলো। কারণ এই বাংলা ভাষাকে মানুষ প্রাণ দিয়ে ভালোবাসে।

    ০২। “দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল” —বলতে কী বোঝানো হয়েছে? [য.বো.’২৩]

    উত্তর: “দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল” বলতে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে যে অনেক মায়ের চোখের জল ফেলতে হয়েছিল তা বোঝানো হয়েছে ।

    বায়ান্নর ভাষা আন্দোলনে আমাদের দেশের অনেক বীরকে রক্ত দিতে হয়েছিল। ছেলেহারা হয়েছিলেন অনেক মা। ছেলেদের দেশের জন্য উৎসর্গ করে তাঁরা তাঁদের বাকি জীবন চোখেরজলে কাটিয়েছেন। এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়েছে।

    ০৩। “এ রঙের বিপরীতে আছে অন্য রং”— বলতে কী বোঝানো হয়েছে? [ব.বো.,’২৩, ঢা.বো.’২২]

    উত্তর: “এ রঙের বিপরীতে আছে অন্য রং”বলতে ভাষা আন্দোলনের চেতনার ধারক কৃষ্ণচূড়ার লাল রং-এর বিপরীতে অন্য রঙের কথা বলা হয়েছে যা ঘাতকের অশুভ চেতনাকে ধারণ করে।

    কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে যা আলাদা জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠালাভের বিষয়টির ইঙ্গিত বহন করে। তবে এর বিপরীতেও রয়েছে এক অশুভ শক্তি যা আমাদের এই স্বাধিকার চেতনাকে ধ্বংস করতে চায়। প্রশ্নোল্লিখিত পঙ্ক্তিটি এই বিষয়টিকেই ইঙ্গিত করে।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র তাহারেই পড়ে মনে অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন

    ০৪। ‘অবিনাশী বর্ণমালা’ বলতে কী বোঝানো হয়েছে? [দি.বো., ম.বো.’২৩]

    উত্তর: কবি অবিনাশী বর্ণমালা বলতে বাংলা বর্ণমালা তথা রাষ্ট্রভাষার ধারক চিহ্নের অমরত্ব বুঝিয়েছেন। বায়ান্নর ভাষা আন্দোলনে রাজপথে নেমেছিল সালাম, বরকতসহ অনেকেই। তাদের উদ্দেশ্য ছিল বাংলাকে “রাষ্ট্রভাষা” করা। পাকিস্তানি সৈন্যরা তাদেরকে গুলি করে হত্যা করতে পারলেও বর্ণমালায় স্পর্শও করতে পারেনি। রাষ্ট্রভাষার এ স্মারকচিহ্ন অবিনাশী হয়ে নক্ষত্রের মতো ঝরে পড়েছে। এরই প্রেক্ষিতে আলোচ্য উক্তিটি করা হয়েছে।

    ০৫। ‘সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা’ – বলতে কী বোঝানো হয়েছে? –[কু.বো.’২২]

    উত্তর: সারাদেশ ঘাতকের অশুভ আস্তানা বলতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও অত্যাচার যে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে সে বিষয়টিকে বোঝানো হয়েছে ।

    পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলার মানুষের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, অর্থনীতি—সকল বিষয়ের অধিকার হরণ করে। তাদের অত্যাচারেশোষণে জর্জরিত হয় বাংলার প্রতিটি মানুষ। আর এভাবেই সারা বাংলা পরিণত হয় তাদের আস্তানায়।

    ০৬। “সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা”–ব্যাখ্যা কর। [ঢা.বো.’১৯]

    উত্তর: ‘৬৯-এর গণঅভ্যুত্থানের চেতনা যেন ভাষা আন্দোলনের চেতনারই অন্যরূপ। তাই গণঅভ্যুত্থানের বিপ্লবী রূপের মাঝে কবি যেন সালামের মুখের প্রতিচ্ছবি দেখতে পান

    ৬৯-এর গণঅভ্যুত্থানের মূল প্রেরণা ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সাফল্য। ভাষা আন্দোলনের শহিদ সালাম, বরকত, রফিক, জব্বাররাই ছিলেন ‘৬৯-এর আন্দোলনের প্রেরণা-পুরুষ। তাই কবি কল্পনায় এই নতুন বিপ্লবীদের মাঝে সালামের মুখাবয়ব দেখতে পান।

    এইচএসসি বাংলা ১ম পত্র ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার অনুধাবন প্রশ্ন উত্তর PDF Download

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা ১ম পত্র বায়ান্নর দিনগুলো অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    এইচএসসি বায়ান্নর দিনগুলো গল্প
    এইচএসসি বায়ান্নর দিনগুলো গল্পের নোট | hsc bangla 1st paper বায়ান্নর দিনগুলো গদ্যের মূলভাব | PDF Download
    প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র প্রতিদান কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    আমি কিংবদন্তির কথা বলছি জ্ঞানমূলক প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
    রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
    এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    HRMS Odisha: What Government Employees Actually Need to Know

    Informal Letter Format: Easy Guide with Examples

    Wellhealthorganic Organic Skincare (2026): Complete Natural Skincare Guide

    NID vs UCEED: Which Design Entrance Exam Should You Choose? | Creativedge Guide

    180 Celsius to Fahrenheit: Convert 180°C to °F

    BDS Full Form in Medical: Salary, Scope, Govt Jobs & Course Details

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • YouTube
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.