Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 20
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত জ্ঞানমূলক প্রশ্ন | HSC ICT Chapter 1 Short Question PDF
    আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত জ্ঞানমূলক প্রশ্ন | HSC ICT Chapter 1 Short Question PDF

    এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত জ্ঞানমূলক প্রশ্ন pdf download। বিগত সালের বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে এখানে ১০০% গুরুত্বপূর্ণ আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন pdf ফাইলে দেওয়া হলো। তাই আর দেরি না করে আমাদের আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন লেকচার শীটটি পড়ে ফেলুন ।।

    • এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন PDF
      • আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন part 01
      • আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন part 02

    এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন PDF

    আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন part 01

    ১. ইন্টারনেট কী?

    উত্তরঃ ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। অন্যভাবে বলা যায় – বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থার নামই ইন্টারনেট।

    ২. আউটসোর্সিং কী?

    উত্তরঃ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্য দেশের দক্ষ লোক দিয়ে করিয়ে নিচ্ছে এই ধরনের কাজগুলোকে বলা হয় আউটসোর্সিং।

    ৩. তথ্য প্রযুক্তি কি ?

    উত্তরঃ কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে।

    ৪. যোগাযোগ প্রযুক্তি কী?

    উত্তরঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজী বলে।

    ৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?

    উত্তরঃ যেকোন প্রকারের তথ্যের উৎপত্তি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেক্ট্রনিক্স প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী বলে।

    ৬. কর্মসংস্থান কী?

    উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানীসহ বিভিন্ন অফিসে কর্মসংস্থানের ব্যবস্থা করাকে কর্মসংস্থান বলা হয়।

    ৭. বিশ্বগ্রাম কী?

    উত্তরঃ বিশ্বগ্রাম (Global Village) হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।

    ৮. বিশ্বগ্রাম কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

    উত্তরঃ কানাডার বিখ্যাত টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” সর্বপ্রথম “গ্লোবাল ভিলেজ” কথাটি ব্যবহার করেন।

    ৯. তিনটি কমিউনিকেশনের নাম লিখ?

    উত্তরঃ স্যাটেলাইট কমিউনিকেশন, টেলি কমিউনিকেশন ও ওয়্যারলেন্স কমিউনিকেশন।

    ১০. GPS এর পূর্ণরূপ কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ GPS এর পূর্ণরূপ Global positioning System

    ১১. GSM এর পূর্ণরূপ কী?

    উত্তরঃ GSM এর পূর্ণরূপ Global system for mobile communications

    ১২. বারকোড কী?

    উত্তরঃ বারকোড হলো এক প্রকার সাংকেতিক চিহ্ন, যার দ্বারা পন্যের নাম, প্রস্তুতকারকের নাম, মূল্য প্রভৃতি তথ্য সংযুক্ত করা হয়।

    ১৩. অফিস অটোমেশ প্রচলন কখন শুরু হয়?

    উত্তরঃ ১৯৭০ সালের দিকে অফিস-গুলোতে অটোমেশনের প্রচলন শুরু হয়।

    ১৪. অফিস অটোমেশ কি?

    উত্তরঃ অফিস অটোমেশন হলো বিভিন্ন প্রযুক্তির ব্যবহারে (যেমন- কম্পিউটার, টেলিযোগাযোগ, ই- মেইল ইত্যাদি) কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।

    ১৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র-গুলো কি কি?

    উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যুক্ত অফিসের জিনিসপত্র হলো- কম্পিউটার, টেলিফোন মোবাইল, ফোন- ফ্যাক্স, মেশিন স্ক্যানার, প্রিন্টার, ফটোকপিয়ার লেমিনেটর, প্রজেক্টর, সিসিটিভি, আইপি- পিবিএক্স, সময় রেজিস্টার মেশিন প্রভৃতি।

    ১৬. ওয়েব পেইজ কি?

    উত্তরঃ ইন্টারনেটে বিশেষ পেইজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখা যায়, তাকে ওয়েব পেইজ বলে।

    ১৭. নিউজ শব্দটির অর্থ কি?

    উত্তরঃ নিউজ শব্দটির অর্থ হলো তথ্য বা সংবাদ।

    ১৮. ব্লগার কি?

    উত্তরঃ যিনি ইন্টারনেটে ব্লগ পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।

    ১৯. ফেসবুকের কাজ কী?

    উত্তরঃ ফেসবুকের লগ ইন করা অবস্থায় একজন অন্যজনের সাথে চ্যাট করা, প্রোফাইল দেখা, ম্যাসেজ পাঠানো, ছবি পাঠানো, ছবিতে মন্তব্য লেখা এমনকি প্রোফাইলে ছবি যুক্ত করা যায়।

    ২০. টেলিমেডিসিন কী?

    উত্তরঃ টেলিফোন, ইন্টারনেট, মোবাইল ইত্যাদি মিডিয়া ব্যবহার করে দেশে বা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা গ্রহনের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে। বর্তমানে প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রেই এই ব্যবস্থা রয়েছে।

    ২১. স্মার্টহোম কী?

    উত্তরঃ স্মার্টহোম এমন একটি বাসস্থান যেখানে রিমোর্ট কন্ট্রোলিং এবং প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে একটি বাড়ির হিটিং, কুলিং, লাইটিং, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রন করা যায়। এটি একটি হোম অটোমেশন সিস্টেম।

    ২২. ভার্চুয়াল রিয়েলিটি কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশ সম্পর্কে বাস্তবের অনুকরনে অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

    ২৩. ভার্চুয়াল রিয়েলিটি কী কাজে ব্যবহৃত হয়?

    আরো পড়ুন :

    • এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা MCQ
    • এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML MCQ
    • এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের বহুনির্বাচনি প্রশ্ন
    • এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং

    উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ড্রাইভিং শেখা, ডাক্তারি, বিমান চালনা, যুদ্ধ প্রশিক্ষণসহ অন্যান্য বিভিন্ন শিক্ষামূলক কাজ করা যায়।

    ২৪. E- mail কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ Electronic Mail কে সংক্ষেপে E-mail বলা হয়। সনাতন ডাক ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল ডাক ব্যবস্থার পদ্ধতি হল ইলেক্ট্রনিক মেইল বা ই-মেইল। সফটওয়্যার ও হার্ডওয়্যার এর সমন্বয়ে গঠিত যা প্রেরিত তথ্য বিদ্যুৎ গতিতে প্রেরকের অনুপস্থিতিতেই তাঁর ব্যবহৃত আইডিতে নির্ভূলভাবে র্পৌছে দিতে সক্ষম।

    ২৫. E- mail আদান- প্র্রদানের সফটওয়ারের নাম কী?

    উত্তরঃ ই-মেইল আদান প্রদান জন্য কয়েকটি উল্লেখযোগ্য সফটওয়ার হলো- yahoomail.com, gmail.com, eudora, Outlook Express ইত্যাদি।

    ২৬. ভিডিও টেক্সট কী?

    উত্তরঃ টেলেক্স ব্যবহার করে আদান-প্রদান করা তথ্যের টেলিভিশন, কম্পিউটার বা যেকোন ভিডিও ডিসপ্লে ইউনিটে প্রদর্শিত রূপটি হলো ভিডিও টেক্সাট।

    ২৭. জিআইএস (GIS) কী?

    উত্তরঃ ডিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি পরিবেশ তথা ভৌগলিক অবকাঠামো ও পারিপাশ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।

    ২৮. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?

    উত্তরঃ মানুষের চিন্তা- ভাবনাগুলো কৃত্রিম উপায়ের কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।

    ২৯. রোবটিকস কী?

    উত্তরঃ টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিকস বলে।

    ৩০. রোবট কী?

    উত্তরঃ রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা; যা মানুষ যেভাবে কাজ করে তা সেভাবে কাজ করতে পারে অথবা এর কাজের ধরণ দেখে মনে হবে এর কৃত্তিম বুদ্ধিমত্তা আছে।

    আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন part 02

    ৩১. রোবট কিসের সাহায্য নিয়ন্ত্রিত হয়?

    উত্তরঃ কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারে কাজ করতে পারে আবার অনেকগুলোকে দূর থেকে লেজার রশ্মি বা রেডিও সিগন্যালের সাহায্য নিয়ন্ত্রণ করা হয়।

    ৩২. ক্রায়োসার্জারি (Cryosurgery) কী?

    উত্তরঃ ক্রায়োসার্জারি হচ্ছে চ‌রম ঠাণ্ডা বা বরফ শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক কোষ বা ট‌িস্যু ধ্বংস করার পদ্ধতি, য‌েখান‌ে তরল নাইট্র‌জেন বা অার্গন গ্যাস ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষ‌েত্র‌ে এটি ক্যান্সার অথবা ক্যান্সারের পূর্ব অবস্থার চিকিৎসায় ব্যবহার করা হয়।

    ৩৩. কোন কোন চিকিৎসায় ক্রায়োসার্জারি করতে হয়?

    উত্তরঃ লিভার ক্যান্সার, প্রোস্টেট, ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যন্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যাবহৃত হয়।

    ৩৪. মহাকাশ অভিযান কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ আকাশে দৃশ্যমান বস্তুগুলোর রহস্য আবিস্কারের উদ্দেশ্যে যে অভিযান বা ভ্রমণকেই মহাকাশ অভিযান বলে। সাধারণত মানব ও রোবট চালিত মহাকাশযানের মাধ্যমে এই অনুসন্ধান পরিচালিত করা হয়। ১৬৮৭ সালে ৫ই জুলাই স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম মহাকাশ তত্ত্বের বক্তব্য প্রকাশ করেন। বিংশ শতব্দীতে তরল জ্বালানির মাধ্যমে রকেট ইঞ্জিন নির্মিত হওয়ায় মহাকাশযাত্রার শুভ সূচনা হয়।

    ৩৫. কে সর্বপ্রথম মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?

    উত্তরঃ ১৯৫৭ সালে ৪ অক্টোবর সোভিয়েত ইনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ “স্পুটনিক- ১” মহাশূন্যে প্রেরণ করেন।

    ৩৬. সর্বপ্রথম মহাকাশযাত্রী কে?

    উত্তরঃ ১৯৬১ সালে ১২ এপ্রিল ২৭ বছর বয়সী রাশিয়ান মহাকাশযাত্রী ইউরি গ্যাগরিন প্রথম মানব হিসেবে ”ভস্কট-১” এ করে ১ ঘন্টা ৪৮ মিনিটে একবার আবর্তন করেন।

    ৩৭. নিল র্আমস্ট্রং কি?

    উত্তরঃ নিল আর্মস্ট্রং ছিলেন একজন মার্কিন নভোচারী ও বৈমানক।

    ৩৮. মঙ্গল অভিযানে পাঠানো রোবটের নাম কি?

    উত্তরঃ ৬ নভেম্বর ২০১২ সালে নাসার ”কিউরিসিটি” রোভারটি মঙ্গলে প্রেরণ করে। খরচ হয় ২.৫ বিলিয়ন ইউএস ডলার, ওজন ২০০০ পাউন্ড, যেতে সময় নেয় ১ বছর এবং জ্বালানী হিসেবে ব্যবহৃত হয় রেডিওআইসোটপ থার্মোইলেকট্রিম জেনারেটর (আরটিজি)।

    ৩৯. বায়োমেট্রিক্স কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ বায়োমেট্রিক্স মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য চিহ্নিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কোথাও প্রবেশ নিয়ন্ত্রনে ব্যবহৃত হয়।

    ৪০. বায়োইনফরমেটিক্স কি?

    উত্তরঃ বায়োইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হলো এমন এক প্রযুক্তি যা ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যাবহার করে জীববিজ্ঞানের সমস্যা-সমূহ সমাধান করা হয়।

    ৪১. বায়োইনফরমেটিক্স ব্যবহৃত সফটওয়্যারগুলো কী কী?

    উত্তরঃ বায়োইনফরমেটিক্সের জন্য ব্যবহৃত সফটওয়্যার হলো- Java C, C++, Python, SQL, C#, XML, Perl, CUDA, MATLAB, Spreadsheet applications (MS- Excel)

    ৪২. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?

    উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জেনেটিক পরিবর্তন, যা বায়োটেকনোলজির মাধ্যমে জীবদেহে পরির্বতন ঘটিয়ে থাকে।

    ৪৩. ন্যানো টেকনোলজি কি?

    উত্তরঃ ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আনবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রন করার বিদ্যা।

    ৪৪. ন্যানো প্রযুক্তি জনক কে? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

    ৪৫. ন্যানোমিটার কাকে বলে?

    উত্তরঃ এক মিটার এর ১,০০০,০০০,০০০ (১০০ কোটি) ভাগের ন্যানোমিটার বলা হয়।

    ৪৬. মোবাইল ফোন কী? আধুনিক মোবাইল ফোনের সুবিধা কী?

    উত্তরঃ মোবাইল ফোন হল‌ একটি ইলেকট্রনিক ডিভাইস যা বেস স্টেশনের একটি সেলুলার ন‌েটওয়ার্ক‌ের মাধ্যমে ফুল ডুপ্লেক্স দ্বিমুখী রেডিও টেলিকমিউনিকেশন্সে ব্যবহার করে থাকে। এ ফোনকে মোবাইল, সেলুলার ফোন, সেলফোন নামেও ডাকা হয়। আধুনিক মোবাইল ফোনগুলো বিভিন্ন ধরনের সেবা যেমন- মোবাইল থেকে ই-মেইল, ইন্টারনেট, এসএমএস, জিপিআরএস, এমএমএস, ভয়েস কল, মুহুর্তে মধ্যে টাকা পাঠানো ইত্যাদি নানামুখী সুবিধা প্রদান করছে।

    ৪৭.টেলিকনফারেন্সিং কী? টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন কে, কত সালে?

    উত্তরঃ টে‌লিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও- মডেম- ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ – বিদেশের বি‌ভিন্ন স্থান থে‌কে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতি হচ্ছে টেলিকনফারেন্সিং। মরি টারফ ১৯৭৫ সালে টেলিকনফারেন্সিং উদ্ভাবন করেন।

    ৪৮. টেলিকনফারেন্সিং কত প্রকার?

    উত্তরঃ টেলিকনফারেন্সিং ৩ প্রকার যথা- ১। পাবলিক কনফারেন্স

    ২। ক্লোজড কনফারেন্স

    ৩। রিড অনলি কনফারেন্স

    ৪৯. ভিডিও কনফারেন্সিং কী ? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ ভিডিও কনফারেন্সিং হলো একসারি ইন্টারঅ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তি যেগুলো দুই বা ততোধিক অবস্থান হতে নিরবচ্ছিন্ন দ্বিমুখী অডিও এবং ভিডিও সম্প্রচারের মাধ্যমে একত্রে যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়।

    ৫০. ভিডিও কনফারেন্সিং সংযোগে কী লাগে।

    উত্তরঃ ওয়েব ক্যামেরা, ভিডিও ক্যাপচার কার্ড সাউন্ড কার্ড স্পীকার,মাইক্রোফোন, মাল্টিমিডিয়া কম্পিউটার, মডেম, টেলিফোন লাইন/ ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় সফটওয়্যার ইত্যাদি।

    ৫১. বুলেটিন বোর্ড কি? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ বুলেটিন বোর্ড একটি শক্তিশালী বোর্ড, যা কেন্দ্রিয় কম্পিউটারের সাথে অন্যান্য কম ক্ষমতাসম্পন্ন কম্পিউটারও টেলিফোন লাইনের মাধ্যমে সংযুক্ত থাকে।

    ৫২. এক্সপার্ট সিস্টেম কী?

    উত্তরঃ কোন বিষয়ের ওপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের ওপর যেকোন প্রশ্ন কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থ্য রাখা হয়। এ ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে।

    ৫৩. রিজার্ভেশন সিস্টেম কী?

    উত্তরঃ রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রনিক উপায়ে আসন ব্যবস্থা কর।

    ৫৪. ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কী?

    উত্তরঃ আধুনিক কম্পিউটার ব্যবস্থায় টেলিফোন ও ডেটা নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে দ্রুত অর্থ স্থানান্তর করা হয়। এ পদ্ধতিকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।

    ৫৫. ATM কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ ATM দ্বারা বোঝায় Automated Teller machine. এটি একটি স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থাব্য। এর মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়।

    ৫৬. স্যাট‌লাইট কী ?

    উত্তরঃ পৃথি‌বীর চারদিকে প্রদক্ষিণ করে এমন স্থানে স্থাপিত বিশেষ ধরনের তারবিহীন রিসিভার/ ট্রান্সমিটার হলো স্যাট‌লাইট।

    ৫৭. স্কাইপি (Skype) কী? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ স্কাইপি হলো একটি ফ্রি ভিওঅইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সফটওয়্যার। অন্যভাবে বলা যায়- স্কাইপি হলো ভিডিও চ‌েটিং সফটওয়্যার।

    ৫৮. ICT তে কর্মসংস্থানের একটি উদাহরণ দাও?

    উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক স্থান হতে অন্য স্থানে দ্রুত টাকা আদান-প্রদানে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কর্মসংস্থানের বহুমূখী ক্ষেত্র সুষ্টি হয়েছে।বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোনের সেবা প্রদানে রিচার্জ করার জন্য প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে।

    ৫৯. ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বোঝ?

    উত্তরঃ ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হয়ে, বাস্তবতার অনুকরনে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনূভূতি প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

    ৬০. Artificial Intelligent বলতে কী বোঝ?

    উত্তরঃ বুদ্ধিমত্তা চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নেই। তবে বিজ্ঞানীরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যন্ত্রের মধ্যমে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সমর্থ হয়েছেন। এটি মূলত Artificial Intelligent বা কৃত্তিম বুদ্ধিমত্তা। অন্যভাবে বলা যায় মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্তিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেয়াকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে।

    ৬১. সাইবার ক্রাইম কী?

    উত্তরঃ ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম বা অপরাধ সংঘটিত হয় তাকে সাইবার ক্রাইম বলে।

    ৬২. সফটওয়্যার পাইরেসি কী ? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ প্রস্তুতকারীর বিনা অনুমোতিতে কোন সফটওয়্যার কপি করা, নিজের নামে বিতরন করা কিংবা কোন প্রকারে পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে সফটওয়্যার পাইরেসি বলে।

    ৬৩. সাইবার আক্রমন কী ?

    উত্তরঃ সাইবার আক্রমন হলো কোন কম্পিউটারের নিয়ন্ত্রন অর্জনের প্রচষ্টা এবং কোন ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধিকে ট্রাক করা অর্থ্যাৎ তাদের ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতির উদ্দেশ্য আক্রমন করা।

    ৬৪. হ্যাকিং কী ?

    উত্তরঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যাতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার হতে প্রয়োজনীয় ফাইল চুরি করাকে হ্যাকিং বলে।যে এই কাজটি করে তাকে হ্যাকার বলে।

    ৬৫. কম্পিউটার ভাইরাস কাকে বলে?

    উত্তরঃ VIRUS এর পূর্ণনাম Vital Information Resource Under Seize।কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের অনিষ্টকারী প্রোগ্রাম।ইহা কম্পিউটারের স্বাভাবিক প্রোগ্রামগুলোর কাজে বিঘ্ন ঘটায়।ভাইরাসের প্রথম ভয়ংকর দিকটি হচ্ছে এরা কম্পিউটার ব্যবহারকারীর অগোচরে নিজেরা নিজেদের কপি তৈরি করতে পারে।শুধু তাই নয়, এরা অন্য একটি প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়ে নিজেদের লুকিয়ে রাখতে পারে। ভাইরাস সাধারণত সিডি, ইমেইল বা কোন একটি প্রোগ্রামের অংশ হিসেবে কম্পিউটারে ঢুকে তথ্য মুছে ফেলা থেকে শুরু করে, অপারেটিং সিস্টেম অকেজো করে দেওয়া বা মুছে ফেলা, অন্য সিস্টেমে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

    ৬৬. ই – কমার্স কী ? আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন

    উত্তরঃ ইল‌কট্রনিক কমার্স এর সংক্ষিপ্ত রূপ হলো ই – কমার্স । ই- কমার্স হচ্ছে অনলাইন সার্ভিস ও পণ্য কেনা – বেচার প্রক্রিয়া ।

    এইচএসসি আইসিটি প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত জ্ঞানমূলক প্রশ্ন পিডিএফ ডাউনলোড করুন :

    আইসিটি প্রথম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন pdf
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা MCQ ( HSC ICT Chapter 5 MCQ) PDF Download
    Nextএইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং জ্ঞানমূলক প্রশ্ন | HSC ICT Chapter 2 Short Question
    আইসিটি পঞ্চম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন
    এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা জ্ঞানমূলক প্রশ্ন PDF Download
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
    এইচএসসি আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত নোট | PDF Download
    আইসিটি দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন
    এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং জ্ঞানমূলক প্রশ্ন | HSC ICT Chapter 2 Short Question
    ICT Database Management System
    ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) | HSC ICT Database Management System | RDBMS PDF
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    From Field Specialist to Strategic Leader: Scaling Your Impact Through Formal Qualifications

     The EducationTrove com: Mastering Digital Learning with the Platform

    How Many Seconds in a Day? (Top Facts Explained)

    EVS Full Form in School: Environmental Studies Explained Simply

    HRMS Odisha: What Government Employees Actually Need to Know

    Informal Letter Format: Easy Guide with Examples

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • YouTube
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Aug    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.