Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, May 22
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন

    এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download

    এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF। তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ১০০% কমন উপযোগী সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর। এগুলো অনলাইনে পড়ার পাশাপাশি তুমি পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে পারবে । তাহলে চলো, শুরু করি সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF।।

    সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF

    ০১। ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’– কবির এমন অনুভূতির কারণ কী? [ঢা.বো.’২৩]       

    উত্তর: ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’- বলতে কৃষকের একাকিত্ব ও শঙ্কা প্রকাশ করা হয়েছে। কবিতাটিতে বলা হয়েছে হঠাৎ এক বিপন্ন প্রকৃতিতে কৃষক কূলে একা বসে আছেন। সে সময় আকাশে মেঘ ডাকছিল, পরিস্থিতি প্রতিকূলে চলে যাচ্ছিল। তাই এমন অবস্থায় তিনি শঙ্কিত ছিলেন।

    ০২। “যাহা ছিল নিয়ে গেল সোনার তরী” – ব্যাখ্যা কর।

    উত্তর: “যাহা ছিল নিয়ে গেল সোনার তরী” বলতে মহাকালের মানুষের সকল সৃষ্টিকর্মকে ধারণ করে নিয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। সোনার তরীতে মানুষের সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল। হারিয়ে যায় সৃষ্টিকর্তা। এখানে সোনার তরী কৃষকের ফলানো সব ফসল নিয়ে গেলেও সে একা সেই দ্বীপে পড়ে থাকলো ।

    ০৩। “চারিদিকে বাঁকা জল করিছে খেলা”-ব্যাখ্যা কর।

    উত্তর: এখানে ‘বাঁকা জল’ কথাটি দ্বারা অনন্ত কালস্রোতকে বোঝানো হয়েছে।

    কবিতায় উল্লিখিত ধানক্ষেতটি ছোটো দ্বীপের আঙ্গিকে চিত্রিত। এর পাশে রয়েছে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর ‘বাঁকা’ জলস্রোতে বেষ্টিত ছোটো ক্ষেতটুকুর আশু বিলীয়মান অবস্থার ইঙ্গিত রয়েছে এ অংশে। বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক।

    ০৪। “সকলি দিলাম তুলে থরে বিথরে” – ব্যাখ্যা কর। [সি.বো.’২৩]

    উত্তর: ‘সকলি দিলাম তুলে থরে বিথরে’ বলতে সোনার ফসল সোনার তরীতে তুলে দেয়ার কথা বলা হয়েছে। ঘন দুর্যোগের কবলে পড়ে যখন কৃষক মাঝির কাছে সাহায্য চাইল তখন মাঝি তাকে সাহায্য করতে রাজি হলো। তখনি কৃষক তার সকল উৎপাদিত সোনার ফসল থরে থরে সাজিয়ে নৌকায় তুলে দিল এবং এ প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়েছে।

    আরো পড়ুন :

    • এইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা নাটকের অনুধাবনমূলক প্রশ্ন 
    • এইচএসসি বাংলা ১ম পত্র লালসালু উপন্যাসের অনুধাবনমূলক প্রশ্ন
    • এইচএসসি বাংলা ১ম পত্র রেইনকোট গল্পের অনুধাবনমূলক প্রশ্ন

    ০৫। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই- ছোটো সে তরী

    আমারি সোনার ধানে গিয়েছে ভরি’-ব্যাখ্যা কর।

    উত্তর: “ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো সে তরী আমারি সোনার ধানে গিয়েছে ভরি” বলতে বোঝানো হয়েছে যে— কৃষকের ধান নৌকায় জায়গা পেলেও কৃষকের ঠাঁই হয়নি।

    সোনার তরী কবির মহৎ সৃষ্টিকর্মে ভরে গিয়েছে। সেখানে তাঁকে ধারণের জায়গা নেই। মহাকালের স্রোতে মানুষের সৃষ্টিকর্মের স্থান সংকুলান হয় কেবল। ব্যক্তিসত্তা ও তার শারীরিক সত্তাকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার।

    ০৬। ‘দেখে যেন মনে হয় চিনি উহারে।’—চরণটি বুঝিয়ে লেখ। [দি.বো.’২৩]

    উত্তর: ‘দেখে যেন মনে হয় চিনি উহারে।’ -বলতে সোনার তরীর মাঝিকে চেনার কথা বলা হয়েছে। কবিতায় বলা হয়েছে, কৃষক যখন প্রবল বর্ষার মুখোমুখি হয়েছিল তখন সে দেখতে পায় একটা নৌকার মাঝি গান গেয়ে আসছে। এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা। কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পস্রষ্টা কবির সংশয় থেকেই যায়। মূলত এ বিষয়টি বোঝাতেই কবি বলেছেন ‘দেখে যেন মনে হয় চিনি উহারে।

    ০৭। ‘সোনার তরী’ কবিতায় কবির যে জীবনদর্শনের ইঙ্গিত করা হয়েছে তা আলোচনা কর । [ম.বো.’২৩]

    উত্তর: ‘সোনার তরী’ কবিতায় কবির যে জীবনদর্শনের ইঙ্গিত করা হয়েছে তা হলো মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায় কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টিকর্ম।

    একজন স্রষ্টা কখনোই তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে ধরে রাখতে পারে না। মহাকালের স্রোতে তাকে একদিন ভেসে যেতে হয়। কিন্তু সে যদি তার সৃষ্টিকর্ম রেখে যেতে পারে তাহলে এই কাজই তাকে বাঁচিয়ে রাখবে সকলের মাঝে।

    ০৮। ‘ভরা নদী ক্ষুরধারা’ বলতে কবি কী বুঝিয়েছেন? [রা.বো., ব.বো.’২২]

    উত্তর: ভরা নদী ক্ষুরধারা বলতে কবি নদীর প্রবাহ বা স্রোত ক্ষুরের মতো ধারালো বুঝিয়েছেন। কৃষক চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি ধানক্ষেতে উৎপন্ন সোনার ধান নিয়ে অপেক্ষা করছিলেন। সেখানে নদীটি ছিল কানায় কানায় পূর্ণ এবং স্রোত ছিল ক্ষুরের মতো ধারালো।

    ০৯। ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি।’— উক্তিটি ব্যাখ্যা কর। [চ.বো.’২২]

    উত্তর: ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’–চরণটি নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে কবির আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। সোনার তরী কৃষকের সকল ধান নিয়ে খেয়াপারে চলে যায় কিন্তু কৃষককে নেয়নি। সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলান হয় কেবল। ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার।


    এইচএসসি বাংলা ১ম পত্র সোনার তরী কবিতার অনুধাবন প্রশ্ন ও উত্তর PDF Download

    Download Lecture Sheet
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র সিরাজউদ্দৌলা নাটকের অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    Nextএইচএসসি বাংলা ১ম পত্র অপরিচিতা গল্পের সৃজনশীল (PDF)
    মানব কল্যাণ MCQ
    এইচএসসি বাংলা ১ম পত্র মানব কল্যাণ গল্পের MCQ PDF Download
    সিরাজদ্দৌলা নাটকের প্রশ্ন উত্তর
    এইচএসসি বাংলা সহপাঠ সিরাজদ্দৌলা নাটকের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর PDF Download
    লালসালু উপন্যাসের MCQ
    এইচএসসি বাংলা সহপাঠ লালসালু উপন্যাসের MCQ PDF Download
    আমার পথ সৃজনশীল
    এইচএসসি বাংলা ১ম পত্র আমার পথ সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    GST Full Form: Meaning, Types, Benefits and Common Myths

    The Techno Tricks: Your Ultimate Guide for Social Media Growth in 2026

    Is Charfen.co.uk Legit? A Complete Trust and Safety Review

    InSnoop Instagram Viewer: Can It Really Keep Your Story Views Anonymous?

    EHRMS UPSDC Gov in up: Login, Leave Application & Employee Services Guide

    MyTechArm.com: Your Simple Guide to the World of Technology

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    May 2026
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Apr    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.