চিয়া সিড স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তেমনি ঠিক চিয়া সিড খাওয়ার অপকারিতা আছে । বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য চিয়া সিড হতে পারে সুপার ফুড। এটি স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি, ত্বকেরও খেয়াল রাখে। প্রতিদিন নিয়ম করে চিয়া সিড খেতে বলেন বিশেষজ্ঞরা। তবে এর পরিমাণ ঠিক রাখাও জরুরি। অতিরিক্ত চিয়া সিড খেলে হিতে বিপরীত হতে পারে। স্বাস্থের উপকারী এই খাবার ক্ষতিরও কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা জানার, চিয়া বীজে ক্লোরোজেনিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যান্সারের ঝুঁকি কমায়। তবে অতিরিক্ত পরিমাণে চিয়া বীজ খাওয়া ক্ষতিকর। অনেকের শরীরে তা বিরূপ প্রতিক্রিয়া ঘটায়।

এসব ওষুধ খাচ্ছেন কী?
যাঁদের রক্ত পাতলা করার বা রক্ত তরল রাখার ওষুধ সেবন করতে হয়, তাদের জন্য চিয়া সিড বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। কারণ, চিয়া সিডে এমন উপাদান আছে, যা রক্তকে তরল রাখতে সাহায্য করতে পারে। সে ক্ষেত্রে ওই ওষুধ ও চিয়া সিডের মিলিত প্রভাবে রক্ত খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। তাতে রক্তক্ষরণের ঝুঁকি সৃষ্টি হতে পারে।
ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি যে ধরনের ওষুধ সেবন করেন, সেসব এবং চিয়া সিডের মিলিত প্রভাবে রক্তের সুগার অনেক কমে যেতে পারে। এ অবস্থাকে বলা হয় হাইপোগ্লাসেমিয়া। এর প্রাথমিক উপসর্গগুলো হলো শরীর কাঁপা, বুক ধড়ফড় করা, অত্যধিক ঘাম হওয়া, মাথাব্যথা, মাথা ঘোরা, প্রচণ্ড ক্ষুধা প্রভৃতি।
সুস্থ থাকতে সবারই জানা প্রয়োজন
একজন সুস্থ ব্যক্তি তাঁর সুস্থাতার চর্চায় চিয়া সিড যোগ করতে চাইতেই পারেন। তবে একটানা দীর্ঘদিন চিয়া সিড না খাওয়াই ভালো। বরং সপ্তাহে দুই-তিন দিন খাওয়া যেতে পারে। চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই ভিজিয়ে নিতে হবে ভালোভাবে। চিয়া সিড রক্ত তরল রাখতে কিংবা রক্তের সুগার বা রক্তচাপ কমাতে কিছুটা সাহায্য করলেও এই বীজকে কখনোই কোনো ওষুধের বিকল্প ধরে নেওয়া যাবে না।
এক টেবিল চামচ চিয়া সিড ভেজানোর জন্য তিন টেবিল চামচ পানি বা দুধ দরকার হয়। খাওয়ার আগে ১০ থেকে ১৫ মিনিটের জন্য চিয়া সিড ভিজিয়ে রাখুন। শুকনা অবস্থায় চিয়া সিড খাবেন না। তবে চিয়া সিড গুঁড়া করে অন্য কিছুর সঙ্গে মিশিয়েও নেওয়া যেতে পারে। আর পরিমাণের
দিকটাও খেয়াল রাখতে হবে। কারও পক্ষেই এক দিনে এক থেকে দুই টেবির চামচের বেশি চিয়া সিড গ্রহণ করা উচিত নয়।
যাদের ঝুঁকি আছে
চিয়া সিড আঁশসমৃদ্ধ। আঁশ নিঃসন্দেহেই স্বাস্থ্যকর উপাদান। তবে অতিরিক্ত পরিমাণে আঁশ গ্রহণ করলে পেটের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। হতে পারে হজমের সমস্যা। বিশেষ করে যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম কিংবা ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ আছে, তাঁদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা ঝুঁকি বেশি। কোনো শারীরিক সমস্যার জন্য যাঁদের খাবার গিলতে অসুবিধা হয়, তাদের জন্য চিয়া সিড নিরাপদ নাও হতে পারে। তাদের খাদ্যনালির কোনো অংশ আটকে যেতে পারে এই বীজ।
যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে, তাঁদের জন্য অধিক পরিমাণ চিয়া সিড বেশ ক্ষতিকর। কারণ, চিয়া সিড রক্তচাপ আরও কমিয়ে ফেলার জন্য দায়ী হতে পারে। অ্যালার্জি থাকলে চিয়া সিড অবশ্যই এড়িয়ে চলতে হবে। না হলে চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, বমি, পাতলা পায়খানা বা পেটব্যথার মতো সমস্যা হতে পারে। মারাত্মক ক্ষেত্রে গলা চেপে আসার মতো অনুভূতি বা শ্বাসকষ্টও হতে পারে।
লেখকের শেষ কথা
চিয়া সিড রক্ত তরল রাখতে কিংবা রক্তের সুগার বা রক্তচাপ কমাতে কিছুটা সাহায্য করলেও এই বীজকে কখনোই কোনো ওষুধের বিকল্প ধরে নেওয়া যাবে না। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই ওষুধ গ্রহণ করতে হবে। ওষুধ ছেড়ে দেওয়ার সুযোগ থাকলে সেটিও চিকিৎসকই বলে দেবেন। সুষম খাদ্যের অংশ হিসেবে চিয়া বীজ খাওয়া উচিত। তবে অতিরিক্ত পরিমাণে চিয়া বীজ খেলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। তাই পরিমাণ বুঝে চিয়া সিড খেতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুনঃ চিয়া সিড খাওয়ার উপকারিতা: কেন খাবেন ও কি উপকারিতা জানুন




