Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 9
    Facebook X (Twitter) Instagram
    EduQuest24EduQuest24
    • Home
    • Academic
      • এইচএসসি
      • এসএসসি
    • Learn English
      • Spoken English
      • English Grammar
      • Topic Based Vocabulary
      • Job Study
    • About Us
    • Contact Us
    EduQuest24EduQuest24
    Home » Blog » এইচএসসি বাংলা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ PDF Download
    HSC Bangla 2nd Paper Test Paper PDF

    এইচএসসি বাংলা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ PDF Download

    HSC Bangla 2nd Paper Test Paper PDF 2025: আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি HSC Bangla 2nd Paper Test Paper PDF Question with Answer 2025 । এই টেস্ট পেপারে রয়েছে সাজেশনভিত্তিক এক্সক্লুসিভ মডেল টেস্ট, বোর্ড পরিক্ষার প্রশ্নপত্র ও শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নপত্র ও উত্তরপত্র। টেস্ট পেপারে রয়েছে প্রশ্নের সমাহার, এগুলো অনুশীলন করলে শিক্ষার্থীরা ভালো ফলাফল অজুন করতে পারবে। HSC Bangla 2nd Paper Test Paper PDF ডাউনলোড করার আগে একটি নমুনা প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে চলো, শুরু করি।


    HSC Bangla 2nd Paper Test Paper PDF 2025

    ১। (ক) উদাহরণসহ ‘অ’ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
    অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ: নদী, ছাত্র, অক্ষর, অবিশ্বাস, ঐকতান, স্মরণীয়, গ্রাহ্য, উদাহরণ।

    ২। (ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম দৃষ্টান্তসহ উল্লেখ কর।

    অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ: অহোরাত্রি, স্ববান্ধব, নিরব, সুস্থ্য, আমাবস্যা, শুধুমাত্র, নির্দোষী, বন্দোপাধ্যায়।

    ৩। (ক) উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ উল্লেখ কর।

    অথবা, (খ) নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ পদগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:

    আজ সারাদিন আকাশ সাদা মেঘে ঢাকা। মৃদু বাতাস বইছে। রাজিব ভাঙা ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। আমি জানালায় দাঁড়িয়ে আপন মনে গান গাইছি। উহ! বড্ড ঠান্ডা।

    ৪। (ক) উপসর্গ কাকে বলে? প্র, অপ, আ, সম, নি- উপসর্গগুলোর প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন কর।

    অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ: হিতাহিত, আকণ্ঠ, শতাব্দী, ভাবান্তর, রাজপথ, মৃগনয়না, প্রাণপাখি, গৃহস্থ।

    ৫। (ক) বাক্য বাকে বলে? একটি সার্থক বাক্যে কী কী গুণ থাকা প্রয়োজন? উদাহরণসহ আলোচনা কর।

    অথবা, (খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি): HSC Bangla 2nd Paper Test Paper PDF

    i) সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে। (জটিল)
    ii) বিপদ ও দুঃখ একসাথে আসে। (সরল)
    iii) মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা)
    iv) আমাকে যেতে হবে। (নেতিবাচক)
    v) নদীটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)
    vi) যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল)
    vii) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবাচক)
    viii) তিনি আর বেঁচে নেই। (যৌগিক)

    ৬। (ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:

    i) সব পাখিরা নীড় বাঁধে না।
    ii) পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ।
    iii) এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো।
    iv) আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না।
    v) ‘অপরাহ্ন’ শব্দটি লিখতে অনেকেই ভুল করেন।
    vi) মাতাহীণ শিশুর কী দুঃখ!
    vii) তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
    viii) আমি, তুমি ও সে আজ মেলায় যাবো।

    অথবা, (খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ: HSC Bangla 2nd Paper Test Paper PDF

    পলাশের ছোট ভগ্নি বকুলের আজ বিয়ে। পলাশ আমার সবচেয়ে ঘনিষ্টতম বন্ধু। এ বিয়েতে সে আমাকে স্বপরিবারে নিমন্ত্রণ করলো। বরের বাড়িতে বিবাহোত্তর বর-কনের সম্বর্ধনা অনুষ্ঠানেও সে আমাকে উপস্থিত থাকার আহ্বানর জানালো। আশা করি, আসছে আগামীকাল আমরা ঐ বিয়ের অনুষ্ঠানে যোগদান করবো।


    আরো পড়ুন:

    • এইচএসসি বাংলা ১ম পত্র টেস্ট পেপার
    • এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র টেস্ট পেপার
    • এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র টেস্ট পেপার

    ৭। (ক) যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:

    First-aid, Manuscript, Public-works, Transport, Boycott, Art, Acid, Quack, Para, Renew, Signal, Urban, Vaccine, Zone, E-mail.

    অথবা, (খ) বাংলায় অনুবাদ কর:

    Books are man’s best companions in life. You must have very good friends but you can’t get them when you need them. But books are always ready to be by your side. Some books may make you laugh, some other may give you much pleasure. So we cannot be complete without books.

    ৮ । (ক) পদ্মা সেতু দর্শনের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা কর।

    অথবা, (খ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি প্রতিবেদন রচনা কর।

    ৯। (ক) বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।

    অথবা, (খ) শিক্ষাভ্রমণে যাওয়ার অনুমতি ও এ ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রার্থনা করে তোমার কলেজ-অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র রচনা কর।

    ১০। (ক) সারাংশ লেখ:

    সত্যিকার মানবকল্যাণ মহৎ চিন্তা-ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। বিদ্যাপতি-চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ-নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় উক্তি: “তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?” এক গভীর মূল্যবোধেরই উৎসারণ।

    অথবা, (খ)

    ভাব-সম্প্রসারণ কর:
    প্রকৃতির উপর আধিপত্য নয়, চাই প্রকৃতির সঙ্গে মৈত্রীর সম্বন্ধ।

    ১১। (ক) ‘জ্ঞানচর্চায় বিজ্ঞান’ বিষয়ের উপর দুই বন্ধুর মধ্যকার সংলাপ রচনা কর।
    অথবা, (খ) “মানুষ মানুষের জন্য”- এ শিরোনামে একটি খুদে গল্প রচনা কর।

    ১২। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখ:

    (ক) জাতীয় উন্নয়নে তথ্য-প্রযুক্তি
    (খ) জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন
    (গ) বাংলাদেশের পোশাক শিল্প
    (ঘ) স্বপ্নের পদ্মা সেতু
    (ঙ) বাংলাদেশের উৎসব।


    এইচএসসি বাংলা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ PDF Download | HSC Bangla 2nd Paper Test Paper PDF 2025 Question

    Download Test Paper

    এইচএসসি বাংলা ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ উত্তরপত্র | HSC Bangla 2nd Paper Test Paper PDF 2025 Question with Answer Download

    Download Answer
    Facebook
    X
    LinkedIn
    Telegram
    Print
    Previousএইচএসসি বাংলা ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ PDF with Answer
    Nextএইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)
    HSC Higher Math 1st Paper Test Paper PDF
    এইচএসসি উচ্চতর গণিত ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)
    HSC Higher Math 2nd Paper Test Paper PDF
    এইচএসসি উচ্চতর গণিত ২য় পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)
    HSC History 1st Paper Test Paper PDF
    এইচএসসি ইতিহাস ১ম পত্র টেস্ট পেপার ২০২৫ (PDF)
    HSC English 2nd Paper Test Paper PDF Download
    HSC English 2nd Paper Test Paper PDF Download (2025)
    View 3 Comments

    3 Comments

    1. Rohan on May 12, 2025 11:29 pm

      Solution koi pabo?

      Reply
      • Suma on June 5, 2025 7:26 am

        Ekhane to shudhu board question gula ache.. college er question kothay???

        Reply
        • EduQuest24 on June 5, 2025 5:31 pm

          আছে দেখেন

          Reply
    Leave A Reply Cancel Reply

    Stay Connected

    Facebook X-twitter Pinterest Telegram Instagram

    Subscribe our Newsletter

    Recent Note

    2026 IRA and Roth IRA Asset Protection Laws in Kansas: What You Need to Know

    Metromsk.com: Your Go-To Hub for Lifestyle, Home & Everyday Insights

    How Monthly Car Rentals Simplify Transportation for New Residents

    Laced vs Laceless Football Boots: Which Style Gives Better Control and Comfort?

    WBHS Portal: Complete Guide to West Bengal Health Scheme Enrollment, Claims & Benefits

    Wellhealthorganic Fitness: Your Complete Guide to a Healthier Lifestyle

    Categories
    • Bangla Preparation
    • Business
    • Computer & ICT
    • Education
    • English Grammar
    • English Preparation
    • Exam Result
    • Games
    • Health
    • Home Improvement
    • HSC Model Test 2025
    • Job Circular
    • Life style
    • Math Preparation
    • News
    • Notice
    • Spoken English
    • Sports
    • Technology
    • Topic Based Vocabulary
    • Uncategorized
    • YouTube
    • এইচএসসি আইসিটি নোট
    • এইচএসসি ইংরেজি নোট
    • এইচএসসি জীববিজ্ঞান নোট
    • এইচএসসি টেস্ট পেপার
    • এইচএসসি পদার্থবিজ্ঞান নোট
    • এইচএসসি বাংলা নোট
    • এইচএসসি রসায়ন নোট
    • এইচএসসি সাজেশন ২০২৫
    • এইচএসসি হিসাববিজ্ঞান নোট
    • এসএসসি টেস্ট পেপার
    • এসএসসি মডেল টেস্ট ২০২৫
    • এসএসসি সাজেশন ২০২৫
    • কারেন্ট অ্যাফেয়ার্স
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    • ভর্তি বিজ্ঞপ্তি
    • সাধারণ জ্ঞান

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Sep    
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms and Conditions
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.